ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি

গাজায় ত্রাণ বিতরণের দায়িত্ব নিচ্ছে যুক্তরাষ্ট্র

জে বাংলা আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০০:১২ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ১১২ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েলি অবরোধ চলাকালীন গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে নতুন একটি তহবিল গঠন করছে যুক্তরাষ্ট্র। ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)’ নামে এই উদ্যোগের লক্ষ্য, ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে সহায়তা পৌঁছে দেওয়া হলেও জাতিসংঘসহ প্রচলিত আন্তর্জাতিক সংস্থাগুলোকে এ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া।

রোববার (১১ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে জানায়, নতুন এই মানবিক তহবিলের পরিকল্পনা বৃহস্পতিবার ঘোষণা করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস।

প্রতিবেদনে বলা হয়, জিএইচএফ সহায়তা বিতরণে ইসরায়েলের নিরাপত্তা সহায়তা পেলেও, দেশটি সরাসরি তহবিল পরিচালনায় যুক্ত থাকবে না। এটি একটি বিকল্প ত্রাণ কাঠামো তৈরি করবে, যা বিদ্যমান জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকাকে প্রতিস্থাপন করবে।

নতুন কাঠামো অনুযায়ী, বেসরকারি ঠিকাদারদের মাধ্যমে গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো পরিচালনা করা হবে, যেখানে নিরাপত্তা নিশ্চিত করা হবে। ফিলিস্তিনিদেরকে এসব কেন্দ্রে এসে সহায়তা সংগ্রহ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজায় ত্রাণ বিতরণের দায়িত্ব নিচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৮:০০:১২ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫