ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

বাবার মৃত্যুর কয়েক ঘণ্টা পরই হাসতে হয়েছিল

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:২৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ১৯৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রযোজনায় নাম লিখিয়েছেন বলিউড অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ‘শুভম’ ছবির হাত ধরে অভিষেক হতে যাচ্ছে তার। সামনেই মুক্তি পেতে যাচ্ছে সামান্থার এই সিনেমাটি.

বর্তমানে সিনেমার প্রচারে ব্যস্ত সামান্থা। সেই ছবির প্রচারেই সামান্থা জানালেন, তারকা হওয়ার কারণে তাকে বিভিন্ন কঠিন সময়েও হাসিমুখে চলতে হয়। এমনকি বাবার মৃত্যুর কয়েক ঘণ্টা পরও নাকি হাসতে হয়েছিলে সামান্থাকে।

এক বক্তব্যে সামান্থা বলেন, ‘কেউ ছবি তুলতে এলে আমি কখনোই তাকে ফিরিয়ে দেই না। কারণ এই মানুষের জন্যই, তাদের ভালোবাসাতেই আজ আমরা এই জায়গায় পৌঁছেছি।’

সামান্থা বলেন, ‘আমার মনে আছে, ডিসেম্বরের সকালে আমি আমার মায়ের কাছ থেকে একটা ফোন পাই, মা জানান যে আমার বাবা আর নেই। আমি তখনই মুম্বাই থেকে চেন্নাইগামী প্রথম বিমানে বাড়ি ফিরি। ফেরার পথেই ভাবছিলাম, আমি আমার বাবার সঙ্গে বেশ কিছুদিন কথাই বলিনি। এমন ভাবনায় আমি শোকাহত ছিলাম।’

সামান্থা বলেন, ‘আমি যখন ফ্লাইটে বসেছিলাম, তখন কিছু লোক আমার সঙ্গে ছবি তুলতে চেয়েছিল। অগত্যা আমি তাদের জন্যই উঠে দাঁড়িয়ে হাসছিলাম এবং ছবি তুলছিলাম। যদিও বিষয়টা আমায় খুবই আঘাত করে।’

কেন ছবি তুলতে বাধা দিলেন না, জবাবে অভিনেত্রী বলেন, ‘আমি যদি ছবি তুলতে অস্বীকার করতাম, তাহলেও ওরা আমার মানসিক অবস্থা বুঝতে পারতেন না… কারও কাছে গিয়ে ছবি তুলতে বলতে অনেক সাহস লাগে। আমি প্রত্যাখ্যান করে তাদের আঘাত করতে চাইনি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবার মৃত্যুর কয়েক ঘণ্টা পরই হাসতে হয়েছিল

আপডেট সময় : ০৬:২৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫