ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

ইসরায়েলি হামলায় গাজায় আরও ২৩ ফিলিস্তিনি নিহত

জে বাংলা আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েলের সামরিক হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময় আহত হয়েছেন আরও ১২৪ জন। শনিবার বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি আগ্রাসনের কারণে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৮১০ জনে, আর আহত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৪৭৩ জন।

মন্ত্রণালয় জানায়, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বা রাস্তায় পড়ে আছেন; কিন্তু উদ্ধারকর্মীরা এখনো তাদের কাছে পৌঁছাতে পারেননি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, চলতি বছরের ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন ধাপে ইসরায়েলি হামলায় ২ হাজার ৭০১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৭ হাজার ৪৩২ জন।

জাতিসংঘ জানিয়েছে, এই আগ্রাসনের ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন এবং অধিকাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে।

২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে, ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইসরায়েলি হামলায় গাজায় আরও ২৩ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় : ০৪:৪০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫