ঢাকা ১০:২২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

অভিনেত্রী ভাবনা: আমি শাকিব খানের মতো হতে চাই

বিনোদন প্রতিবেদক,
  • আপডেট সময় : ০৮:০০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খানকে পর্দার বাইরে সেভাবে খুব একটা দেখা যায় না। বছরে দুই থেকে সর্বোচ্চ তিনটি সিনেমা নিয়ে হাজির হন তিনি। সেই সিনেমার প্রমোশনেও নায়কের সচারচর দেখা মেলে না।

শুধু তাই নয়, কোনো সাক্ষাৎকার বা টিভি প্রোগ্রামেও হাজির হন না শাকিব। বরাবরই থাকেন লোকচক্ষুর আড়ালে।

শাকিবের এই গুনটাই নাকি বেশ মুগ্ধ করে অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে। ঢাকাই সিনেমার শীর্ষ নায়কের মতো ভাবনাও চান অভিনয়ের বাইরে লোকচক্ষুর আড়ালে থাকতে।

যে কারণে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, তিনি শাকিব খানের মতো হতে চান।

ভাবনা বলেন, ‘শাকিবকে বিজ্ঞাপনে দেখবেন না, কোনো ইন্টারভিউয়ে দেখবেন না, কারণ তিনি এতটা এভেলেইবল না। তাকে সব জায়গায় পাওয়া যায় না। নায়ককে সবসময় আড়ালেই থাকতে হয়। কারণ দর্শক যখন টিকেট কেটে সিনেমা হলে যাবেন, তখন এমন কাউকেই দেখতে যাবেন যাকে সচারচর দেখা যায় না।’

এরপর ভাবনা বলেন, ‘আমি না, শাকিব খানের মতোই হতে চাই। যে কারণে তিন বছর ধরে নাটক বা ছোট পর্দায় কাজ করছি না। ভয়ংকর সুন্দর সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছি। এমনকি কোথাও ইন্টারভিউও দিচ্ছি না।’

সবশেষ শাকিবের প্রশংসায় অভিনেত্রী বলেন, ‘বরবাদ সিনেমায় শাকিবের লুক ছিল সুপারব। আমি নিজেও কখনো সুযোগ পেলে তার নায়িকা হতে চাইবো।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অভিনেত্রী ভাবনা: আমি শাকিব খানের মতো হতে চাই

আপডেট সময় : ০৮:০০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫