ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

সংঘাতের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

জে বাংলা আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের সঙ্গে যুদ্ধ-উত্তেজনার মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। শনিবার (১০ মে) সকালে স্থানীয় সময় ১০টা ৮ মিনিটে দেশটির উত্তরাঞ্চলে ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

পাকিস্তানের আবহাওয়া দপ্তর (পিএমডি) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৩০ কিলোমিটার গভীরে।

কম্পনের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হয়েছে রাজধানী ইসলামাবাদ, খাইবার পাখতুনখোয়া, আটক, পেশোয়ার, মারদান, নওশেরা, সোয়াবি এবং উত্তর ওয়াজিরিস্তানে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূগোলবিদরা জানিয়েছেন, পাকিস্তান একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। দেশটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে হওয়ায় মাঝেমধ্যেই ভূমিকম্পে কেঁপে ওঠে।

এর আগে ২০১৫ সালে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে ৭ দশমিক ৫ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৪০০ জনের মৃত্যু হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সংঘাতের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

আপডেট সময় : ০৯:৩৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫