ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

পাকিস্তান ভারতের বিমানঘাঁটিগুলো লক্ষ্য করে উচ্চগতির ক্ষেপণাস্ত্র ছুড়েছে : সোফিয়া

জে বাংলা আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি বিশ্বের বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন, পাকিস্তান ভারতের বিমানঘাঁটিগুলো লক্ষ্য করে উচ্চগতির ক্ষেপণাস্ত্র ছুড়েছে। পাকিস্তানের তিনটি সামরিক বিমানঘাঁটিতে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, পাকিস্তান এমন অভিযোগ তোলার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের বিমানঘাঁটিতে হামলার খবর এলো। এর আগে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেছেন, তাদের তিনটি সামরিক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ভারত। যদিও ভারত এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতকে সতর্ক করে বলেছেন যে ভারতের উচিত পাকিস্তানের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করা। তিনি দাবি করেন যে পাকিস্তান সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তিনি বলেন যে তার দেশ সম্পূর্ণ প্রস্তুত। এদিকে পাকিস্তানের হামলায় ভারতশাসিত কাশ্মীরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রাজ কুমার থাপ্পা নিহত হয়েছেন বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে তিনি এ তথ্য দিয়ে শোক ও দু:খ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পাকিস্তান ভারতের বিমানঘাঁটিগুলো লক্ষ্য করে উচ্চগতির ক্ষেপণাস্ত্র ছুড়েছে : সোফিয়া

আপডেট সময় : ০৭:১৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫