ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

রুবেল মন্ডল হত্যাকাণ্ড দুই জন গ্রেফতার করেছে র‍্যাব-৪ 

রাজ রোস্তম আলী, স্টাপ রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:৩৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ১৫২ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার আশুলিয়ার পাড়াগ্ৰাম এলাকার চাঞ্চল্যকর রুবেল মন্ডলকে নৃশংসভাবে হত্যাকান্ডের অন্যতম মূলহোতা আমজাদ মন্ডল এবং তার এক সহযোগী জুয়েল মাদবরকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

শুক্রবার (৯ মে) রাত সাড়ে ১১ টার দিকে র‍্যাব-৪, সিপিসি-২ নবীনগর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর জালিস মাহামুদ খান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। এর আগে, ঢাকার ধামরাই উপজেলাধীন কালামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার আশরাফ আলী মন্ডলের ছেলে আমজাদ মন্ডল (৪৫) এবং একই এলাকার সেরাজ উদ্দিন মাদবরের ছেলে জুয়েল মাদবর (৩৬)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল শুক্রবার সন্ধ্যায় ধামরাইয়ের কালামপুরে অভিযান চালিয়ে আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার চাঞ্চল্যকর রুবেল মন্ডলকে নৃশংসভাবে হত্যাকান্ডের অন্যতম মূলহোতা আমজাদ মন্ডলসহ তার এক সহযোগী জুয়েলকে গ্রেফতার করা হয়।

নিহত রুবেল মণ্ডল আশুলিয়ার পাড়াগ্রাম দক্ষিণপাড়া এলাকার নায়েব আলী মণ্ডলের ছেলে। তিনি তার বড় ভাইয়ের মাছের ঘের, ঝুট ও বালুর ব্যবসা দেখাশোনা করতেন। বেশকিছু দিন ধরে গ্রেফতারকৃত আমজাত মন্ডল গংদের সাথে মাছের ঘের নিয়ে বিবাদ চলে আসছিল। এর প্রেক্ষিতে গত ৭মে সকালে রুবেল মন্ডলকে মাছের ঘের সংক্রান্ত বিরোধের জের ধরে বিবাদের মীমাংসার কথা বলে বিবাদীরা আশুলিয়া থানাধীন পাড়াগ্রামের একটি অফিসে ডেকে নেয় এবং একই দিনে রুবেল মন্ডল এর নিজ মাছের ঘেরের পাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে আশুলিয়া থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে র‍্যাব-৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যাকান্ডের জড়িত অপরাধীদেরকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে।

পরবর্তীতে র‍্যাব-৪, সিপিসি-২ এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় ধামরাই থানাধীন কালামপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের দু’জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রুবেল মন্ডল হত্যাকাণ্ড দুই জন গ্রেফতার করেছে র‍্যাব-৪ 

আপডেট সময় : ০৬:৩৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫