ঢাকা ১২:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ধামরাইয়ে অপহরণ ও ছিনতাই, প্রাইভেটকার সহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • আপডেট সময় : ০৫:৫১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ১৫৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার ধামরাইয়ে যাত্রী সেজে অপহরণের পর ছিনতাই এর ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার সহ ৪ অপহরণ কারীকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।

আজ শুক্রবার (৯মে) বেলা ১২টার দিকে ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের চাউনা এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম।

আটককৃতরা হলেন, ঢাকা জেলার সাভার থানার গেন্ডা মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ মোশারফ হোসেন, সাভার উপজেলার বেগুনবাড়ী আমিন বাজার এলাকার মোঃ নজরুল দেওয়ানের ছেলে মোঃ আব্দুল আজিজ, ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার দেওকা তারাগঞ্জ এলকার দুলাল মিয়ার ছেলে মোঃ জয়নাল আবেদীন, গাইবান্ধা জেলার ফুল ছড়ি উপজেলার হরিচন্ডি এলাকার মোঃ আব্দুল আলীমের ছেলে মেহেদী হাসান।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, আজ সকাল ৭টার দিকে টুটুল ও রফিকুল ইসলাম বগুড়া যাওয়ার উদ্দেশ্যে আশুলিয়া বাইপাইল বাসস্ট্যান্ডে গাড়ীর জন্য অপেক্ষা করতে ছিলেন। এমন সময় একটি সাদা রংঙের প্রাইভেটকার আমাদের সামনে এসে বলে আপনারা কোথায় যাবেন। তখন আমি বলি আমরা বগুড়া যাব। তখন তারা বলেন আমরাও বগুড়া যাব চলেন। পাচঁশত টাকা ভাড়া ঠিক করে প্রাইভেট কারে উঠে বসি। এর আগেই গাড়ীর ভিতরে যাত্রীবেশে তিনজন বসা ছিল। প্রাইভেটকারটি জিরানী যাওয়ার পর যাত্রীবেশে থাকা তিনজন লোক আমাদের দুই জনের হাত,চোখ ও মুখ বেধেঁ ফেলে এবং শরীরের বিভিন্ন জায়গায় মারতে থাকে। এরপর ছিনতাইকারীরা আমাদের সাথে থাকা ১৪,৮০০/=টাকা একটি এন্ডডোয়েট ও বাটন মোবাইল এবং একটি ঘড়ি নিয়ে যায়। এরপর তারা আমাদের নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাতে থাকে এবং মুক্তিপণ হিসাবে একলাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে ছিনতাই কারীরা আমাদের মারধর করে। এরপর তারা ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের চাউনা গ্রামের সুমনের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপরে হাত, মুখ ও চোখ বাধাঁ অবস্থায় ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন আমরা চিৎকার করলে স্থানীয় লোকজন একটি প্রাইভেটকারসহ চার ছিনতাইকারীকে আটক করে। পরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ধামরাইয়ে অপহরণ ও ছিনতাই, প্রাইভেটকার সহ আটক ৪

আপডেট সময় : ০৫:৫১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫