ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

আ. লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল শাহবাগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৩২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ১৬০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় বিকেলে পরিণত হয় এক উত্তাল আন্দোলনের কেন্দ্রে। আজ (৯ মে) বিকেল সাড়ে চারটার পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্শ্ববর্তী সড়কে অনুষ্ঠিত সমাবেশ শেষে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করে। ফলে সেখানে সৃষ্টি হয় এক ব্যতিক্রমধর্মী রাজনৈতিক পরিস্থিতি, যা অনেকের কাছে ২০২৪ সালের ‘জুলাই আন্দোলন’-এর স্মৃতি ফিরিয়ে আনে।

সমাবেশ শেষে শাহবাগ মোড়ে অবস্থান নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ ছাত্র-জনতা। চারদিকে ছড়িয়ে পড়ে আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান। তাদের হাতে ছিল দলটি নিষিদ্ধের দাবিতে লেখা প্ল্যাকার্ড ও ফেস্টুন।

শোনা যায়, “ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো”, “আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে”, “গোলামি না আজাদী, আজাদী আজাদী”, “লীগ ধর, জেলে ভর”, “আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও ঘুরিয়ে দাও”, “একটা একটা ছাত্রলীগ ধর, ধইরা ধইরা জবাই কর” ইত্যাদি উত্তেজনাপূর্ণ স্লোগান।

অবরোধের ফলে শাহবাগ এলাকার চারপাশের সড়কে যানজট ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় সায়েন্সল্যাব, টিএসসি ও বাংলামোটরমুখী সবধরনের যানবাহন চলাচল। আন্দোলনকারীরা স্পষ্টভাবে জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে সমাবেশ হয়। সেখান থেকেই পরে আন্দোলনকারীরা শাহবাগ অভিমুখে রওনা হয়ে মোড় অবরোধে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আ. লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল শাহবাগ

আপডেট সময় : ১২:৩২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫