ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

মার্কো রুবিওকে জাতিসংঘ সনদের ৫১ নং ধারা স্বরণ করিয়ে দিলেন শেহবাজ

জে বাংলা আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

শুক্রবার (৯ মে) পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক বিবৃতিতে এই বৈঠকের বিষয়ে বিস্তারিত জানানো হয়।

টেলিফোনে শেহবাজ শরিফ বলেন, পাকিস্তানের আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে এবং এই অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত—যা জাতিসংঘ সনদের ৫১ নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে। তিনি ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলাকে “অপারেশন সিঁদুর” নামে আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানান।

পাকিস্তানের দাবি অনুযায়ী, মঙ্গলবার রাতের ওই হামলায় মাত্র ২৫ মিনিটে ভারতের প্রতিরক্ষা বাহিনী পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরসহ বিভিন্ন স্থানে ২৪টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। পাকিস্তান জানায়, এতে ৩১ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছেন। অন্যদিকে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়, হামলায় নিহতের সংখ্যা ৭০।

পাক প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, এই হামলা পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ওপর সরাসরি আঘাত, যা দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। তিনি জানান, পাকিস্তানের জনগণ এই হামলায় চরমভাবে ক্ষুব্ধ।

জবাবে মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্র সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এই অঞ্চলে শান্তি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, উত্তেজনা প্রশমনে ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো প্রয়োজন। উভয়পক্ষ সম্মত হলে, যুক্তরাষ্ট্র এই আলোচনায় সহায়তা করতে প্রস্তুত।

সূত্রঃ জিও নিউজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মার্কো রুবিওকে জাতিসংঘ সনদের ৫১ নং ধারা স্বরণ করিয়ে দিলেন শেহবাজ

আপডেট সময় : ১০:১৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫