ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ভারত-পাকিস্তান যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয় : যুক্তরাষ্ট্র

জে বাংলা আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ শুরু হবে না বলে আশা প্রকাশ করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, তারা এমন কোনো যুদ্ধে হস্তক্ষেপ করবে না যেখানে তাদের কোনো স্বার্থ নেই। তবে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র কূটনীতির পথ বেছে নিতে পারে।

আমেরিকান টিভি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের সক্ষমতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার দেশ “ভারত ও পাকিস্তানকে উত্তেজনা কিছুটা কমাতে উৎসাহিত করার চেষ্টা করতে পারে। ভারত আক্রমণ করলে পাকিস্তান জবাব দেয়। উভয় দেশেরই ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত। পাকিস্তান-ভারতযুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয়। যদি তা হয়, তাহলে অনেক ক্ষতি হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভারতকে আত্মসমর্পণ করতে বলতে পারে না। আমরা পাকিস্তানিদের আত্মসমর্পণ করতে বলতে পারি না।পাকিস্তান-ভারত সংঘাত শিগগিরই সমাধান করা উচিত এবং মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘাত নিয়ে উদ্বিগ্ন। কূটনৈতিক দিক থেকে আমাদের আশা এবং প্রত্যাশা হলো পাকিস্তান-ভারত যুদ্ধ পারমাণবিক যুদ্ধে পরিণত হবে না।

উল্লেখ্য, বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে ফোন করেছেন।

শরীফের কার্যালয়ের তথ্যমতে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ। মার্কো রুবিও উত্তেজনা কমাতে পাকিস্তান ও ভারত উভয়েরই একসাথে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টিমি ব্রুস সাংবাদিকদের জানান, জয়শঙ্করের সঙ্গে আলাপকালে মার্কো রুবিও এই অঞ্চলে অবিলম্বে উত্তেজনা হ্রাসের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন এবং পাকিস্তান ও ভারতের মধ্যে সরাসরি আলোচনাকে সমর্থন করেছেন। সম্পর্ক ভালো করার জন্য অব্যাহত প্রচেষ্টার ওপরও জোর দিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভারত-পাকিস্তান যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয় : যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ১০:০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫