ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও কক্সবাজারের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযানে ২৪,৮০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২ শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ

ভোটের লড়াই চলছে চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৩২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবশেষে ধোঁয়াশার চাঁদর সরিয়ে আলোর মুখ দেখল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন। আজ শুক্রবার (৯ মে) সকাল থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) শুরু হয়েছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন চলচ্চিত্র পরিচালকরা।

দুইবার ভোট গ্রহণের তারিখ পিছিয়ে ৯ মে নির্ধারণ করা হয়। এরইমধ্যে গতকাল বৃহস্পতিবার (৮ মে) গুঞ্জন উঠেছিল আদলতে নিষেধাজ্ঞায় তৃতীয়বারের মতো স্থগিত হচ্ছে পরিচালক সমিতির নির্বাচন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল গত বছরের শেষ দিকে। সেই সময় অনিবার্য কারণে তা পিছিয়ে যায়। পরবর্তী তারিখ ধার্য করা হয় চলতি বছরের ১০ জানুয়ারি। সেদিনও ভোটগ্রহণ স্থগিত হয়। সব জটিলতা পেরিয়ে এবার নির্বাচনের মাঠে নেমেছে দুটি প্যানেল।

বলে রাখা ভালো, এবারের পরিচালক সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন মুশফিকুর রহমান গুলজার-সাফিউদ্দিন এবং শাহীন সুমন-শাহীন কবির টুটুলের দুইটি প্যানেল।

বর্তমান মহাসচিব শাহীন সুমন এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে। তিনি প্যানেল গড়েছেন শাহীন কবির টুটুলকে নিয়ে। এই প্যানেল থেকে সম্পাদকীয় পদে প্রার্থী হয়েছেন মনতাজুর রহমান আকবর (সহ-সভাপতি), কবিরুল ইসলাম রানা (উপমহাসচিব), সেলিম আজম (কোষাধক্ষ), ওয়াজেদ আলী বাবুল (প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব), বন্ধন বিশ্বাস (আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি), সাইফ চন্দন (সাংস্কৃতিক ও ক্রীড়া)।

অন্য প্যানেলে পরিচালক গুলজার-সাফিউদ্দিন সভাপতি ও মহাসচিব পদ ছাড়া সম্পাদকীয় পদে প্রার্থী হয়েছেন আবুল খায়ের বুলবুল (সহ-সভাপতি), সালাউদ্দিন (উপমহাসচিব), সাইমন তারিক (কোষাধ্যক্ষ), আবদুর রহিম বাবু (সাংগঠনিক), রফিক শিকদার (প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব), এস ডি রুবেল (আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি), মুস্তাফিজুর রহমান মানিক (সাংস্কৃতিক ও ক্রীড়া)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভোটের লড়াই চলছে চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে

আপডেট সময় : ০৮:৩২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫