ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

এবার পর্দায় আসছে ‘অপারেশন সিঁদুর’

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:২২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাশ্মিরের পেহেলগামে হামলার জেরে ভারত ও পাকিস্তান- এই দুই প্রতিবেশী দেশের মাঝে সপ্তাহখানিক ধরে চলছিল তীব্র উত্তেজনা। এরপর গত বুধবার মধ্যরাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে একরকম আগুনে ঘি ঢালে ভারত; যার নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। আর সে ঘটনাই এবার পর্দায় আনতে যাচ্ছে বলিউড।

সীমান্তে খানিক উত্তেজনা হলেই যা পর্দায় চলে আসে, সেখানে ক্ষেপণাস্ত্র হামলার মতো বিষয় ভারত পর্দায় ফুটিয়ে তুলবে না, সেটি বলার বাকি রাখে না। ভারত-পাকিস্তানের এমন পাল্টাপাল্টি হামলা যে একদিন সিনে পর্দায় আসবে, তা অনুমেয় ছিল দর্শকদের কাছেও। অবশেষে দর্শকদের সেই প্রতিক্ষার অবসান ঘটতে চলেছে হয়তো।

ভারতের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো যুদ্ধ, সংঘাত কিংবা দ্বন্দ্বের পরিণাম বা ফলাফল যেমনই হোক, সিনে পর্দায় দেখানো হয়েছে ভারতীয় সেনাদের সাফল্য, বীরত্ব। বলা বাহুল্য, ‘অপারেশন সিঁদুর’ সিনেপর্দায় আসলেও হয়তো ফুটে উঠবে এমনই কিছু।

তবে যে কথা সেই কাজ! পাকিস্তানে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার দুদিনও হয়নি, এরই মধ্যে এ ঘটনা নিয়ে বলিউডে সিনেমা নির্মাণের প্রস্তাবের হিড়িক পড়ে গেছে। বলা যায়, যুদ্ধক্ষেত্রকে পূঁজি করে সিনেমা ইন্ডাস্ট্রিকে ব্যবসাসফল করা বলিউডের কাছে নতুন কিছু না। তাই তো পাকিস্তানের ওপর প্রত্যাঘাতের কাহিনি পর্দায় ফুটিয়ে তুলতে উদগ্রীব বলিউডের প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশনের কাছে ‘অপারেশন সিঁদুর’ শিরোনামটি নিবন্ধনের জন্য হিড়িক পড়ে গেছে। ভারতীয় গণমাধ্যম থেকে পাওয়া খবর, ইতোমধ্যে ১৮ টি প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ‘অপারেশন সিঁদুর’ নিবন্ধনের জন্য আবেদন করেছে।

সূত্রের খবর, অশোক পণ্ডিত, মধুর ভাণ্ডারকরের মতো পরিচালক নাকি নাম রেজিস্টার করেছেন। আবার সেই তালিকায় রয়েছে টি-সিরিজ, জি স্টুডিওর মতো একাধিক প্রযোজনা সংস্থাও।

পরিচালক অশোক পণ্ডিত নাম নথিভুক্তিকরণ ভারতীয় গণমাধ্যমকে বলেছেন, ‘হ্যাঁ আমি ‘অপারেশন সিঁদুর শিরোনাম নিবন্ধনের জন্য আবেদন করেছি। এই বিষয়ে কোনো চলচ্চিত্র তৈরি হবে কিনা তা এখনও পরের কথা, তবে চলচ্চিত্র নির্মাতা এবং প্রযোজক হিসেবে আমরা প্রায়ই আকর্ষণীয় কিছু ঘটে যাওয়ার মুহূর্তে শিরোনাম নিবন্ধন করি। আর এটি প্রথম এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ শিরোনাম ছাড়া আপনি একটি চলচ্চিত্র পরিকল্পনা শুরু করতে পারবেন না।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এবার পর্দায় আসছে ‘অপারেশন সিঁদুর’

আপডেট সময় : ১২:২২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫