ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

পাকিস্তান-ভারত চলমান উত্তেজনার মাঝে হঠাৎ দিল্লিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

জে বাংলা আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ১৫০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত ও পাকিস্তানের মধ্যকার ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে দিল্লিতে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আজ (৮ মে) ইরানি সংবাদমাধ্যমের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সফরকালে আব্বাস আরাঘচি ভারতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। মূল আলোচ্য বিষয় হবে ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনের পথ খোঁজা এবং পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করা।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে আরাঘচি ইসলামাবাদ সফর করেন এবং সেখানেও পাকিস্তানি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। উভয় দেশের রাজধানী সফরের মধ্য দিয়ে ইরান দক্ষিণ এশিয়ার এই দুটি পরমাণু শক্তিধর দেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে।

দিল্লিতে পৌঁছানোর পর আব্বাস আরাঘচি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে ইরান প্রস্তুত এবং প্রয়োজন হলে মধ্যস্থতাও করতে চায়।

উল্লেখ্য, চলমান এই উত্তেজনার সূত্রপাত গত ২২ এপ্রিল, যখন জম্ররিহিট। কাশ্মিরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মিরে এটিই ছিল সবচেয়ে বড় হামলা। হামলার পেছনে পাকিস্তানের প্রত্যক্ষ বা পরোক্ষ জড়িত থাকার অভিযোগ তোলে ভারত।

এরই প্রেক্ষিতে ভারত বুধবার একতরফাভাবে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং পাকিস্তানের সঙ্গে বেশ কিছু দ্বিপাক্ষিক সহযোগিতা বাতিল করে। এর পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত, ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ, এবং সব ধরনের দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করার ঘোষণা দেয়।

এরপর থেকেই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হুমকি ও সামরিক পদক্ষেপে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে, যা বর্তমানে প্রায় যুদ্ধাবস্থায় পৌঁছে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পাকিস্তান-ভারত চলমান উত্তেজনার মাঝে হঠাৎ দিল্লিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১০:৫১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫