ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

সাভারে পিতাকে হত্যার পর ৯৯৯-এ কল, মেয়ে গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা
  • আপডেট সময় : ০৬:৩৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ১৮৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাভারে পিতাকে কুপিয়ে হত্যার পর ৯৯৯-এ কল করেছে ঘাতক মেয়ে। পরে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার ও তার মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত ভোর চারটার দিকে পৌর এলাকার মজিদপুর কাঠালবাগান মহল্লার জনৈক আব্দুল কাদের বাড়ির ৫ম তলায় এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম আব্দুর সাত্তার (৫৬)। তিনি নাটোরের সিংড়া থানার ভগা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। গ্রেপ্তারকৃত তার মেয়ের নাম জান্নাত জাহান শিফা (২৩)।

পুলিশ জানায়, গত ২০২২ সনে সিংড়া থানায় পিতার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিল মেয়ে জান্নাত। সেই মামলায় পিতা সাত্তার দীর্ঘদিন জেল খেটে বের হয়। পরে সাভারের ওই এলাকায় গত পাঁচ মাস আগে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে মেয়ের সাথে আবার বসবাস শুরু করে। সেই মামলার সূত্র ধরেই পিতার সাথে মেয়ে জান্নাতের বনিবনা হচ্ছিল না।

ঘাতক জান্নাত বলেন, গতকাল রাতে ভাতের সাথে ২০টি ঘুমের ওষুধ মিশিয়ে পিতাকে ভাত দেয়। নিহত আব্দুর সাত্তার ঘুমিয়ে পড়লে ভোর ৪ ঘটিকার সময় মেয়ে জান্নাত ধারালো অস্ত্র দিয়ে নিজ পিতাকে কুপিয়ে হত্যা করে।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে জানায়, আমি আমার পিতাকে হত্যা করেছি, আমাকে ধরে নিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত আব্দুর সাত্তারের লাশ উদ্ধার এবং মেয়েকে গ্রেপ্তার করে।

সাভার মডেল থানার উপপরিদর্শক ইমরান হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাভারে পিতাকে হত্যার পর ৯৯৯-এ কল, মেয়ে গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৩৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫