ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

আশুলিয়ায় ইউপি সদস্যের ভাইকে হত্যা

রাজ রোস্তম আলী, স্টাপ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:০২:১৪ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ১৭০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সাভারের আশুলিয়ায় রুবেল মন্ডল (৩৬) নামে এক ইউপি সদস্যের ভাইকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৭ মে) দুপুরে আশুলিয়া ইউনিয়নের পাড়াগ্রামের দেউন এলাকার নির্জন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রুবেল মণ্ডল আশুলিয়ার পাড়াগ্রাম দক্ষিণ পাড়া এলাকার নায়েব আলী মন্ডলের ছেলে। তিনি আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার রুহুল আমীন মন্ডলের ভাই।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার পাড়াগ্রামের দেউন এলাকার নির্জন স্থানে রুবেল মন্ডলের রক্তাক্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়।

এ ব্যপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন বলেন, নিহতের বুকের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়না তদন্তের প্রতিবেদন পেলে বলা যাবে। একই সঙ্গে হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আশুলিয়ায় ইউপি সদস্যের ভাইকে হত্যা

আপডেট সময় : ১২:০২:১৪ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫