ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেতাগীতে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল কাঠালিয়ায় রাস্তার কাজে অনিয়ম, সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি স্বাধীনতার ৫৫ বছর – ঝালকাঠিতে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের বর্ণিল আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ ঈদের শুভেচ্ছা জানিয়ে জনগণের দোয়া ও সমর্থন চাইলেন ফিরোজ আলম রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন চট্টগ্রাম ১১নং দক্ষিণ কাট্টলীতে ৩৬ মসজিদের ইমামদের সম্মাননা অনুদান ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

পাকিস্তানে ভারতের হামলার পর ফ্লাইট বাতিলের হিড়িক

জে বাংলা আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ১৩৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানে ভারতের হামলার পর বাতিল হচ্ছে ইউরোপগামী অথবা ইউরোপফেরত বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট। বুধবার সংবাদ মাধ্যম রায়টার্স এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটে বলা হয়েছে, পাকিস্তানের আকাশসীমা এড়াতে দুই ডজনের বেশি আন্তর্জাতিক ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার সকাল পর্যন্ত পাকিস্তানগামী ও পাকিস্তান থেকে ছাড়ার ৫২টি ফ্লাইট বাতিল হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ভারত হামলা চালানোর সময় পাকিস্তানের আকাশসীমায় ৫৭টি আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করছিল।

উভয় দেশের অভ্যন্তরীণ ফ্লাইটগুলোও ব্যাহত হয়েছে। ভারত বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ করে দেয়, ফলে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট এবং আকাশা এয়ারের ফ্লাইট বাতিল করা হয়। ইন্ডিগোর শেয়ার ১.৮% হ্রাস পেয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, ভারতের উত্তর-পশ্চিমাঞ্চল এবং পুরো পাকিস্তানের আকাশসীমা প্রায় সম্পূর্ণ ফাঁকা—শুধু কয়েকটি ফ্লাইট ব্যতিক্রম।

এই ফ্লাইট সূচি পরিবর্তন মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া অঞ্চলে এয়ারলাইন্সগুলোর জন্য আরও জটিলতা তৈরি করছে, কারণ তারা ইতোমধ্যেই এই দুই অঞ্চলের বিভিন্ন সংঘর্ষের প্রভাব মোকাবিলা করছে।

ডাচ এয়ারলাইন কেএলএমের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাকিস্তানের উপর দিয়ে ফ্লাইট চালাবে না।

সিঙ্গাপুর এয়ারলাইন্স জানিয়েছে, তারা ৬ মে থেকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার বন্ধ করেছে।

তাইওয়ানের এভিএ এয়ার জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে তারা ইউরোপগামী ও ইউরোপফেরত ফ্লাইটের রুট পরিবর্তন করছে। তাদের এক ফ্লাইট ভিয়েনায় ফিরে যাবে এবং তাইপে থেকে মিলানগামী একটি ফ্লাইট ভিয়েনায় নামবে জ্বালানি নেওয়ার জন্য, তারপর গন্তব্যে পৌঁছাবে। তাদের শেয়ার প্রায় ১.৭% হ্রাস পেয়েছে।

কোরিয়ান এয়ার জানিয়েছে, তারা বুধবার থেকে সিউল ইঞ্চিওন-দুবাই রুট পুনঃনির্ধারণ করেছে। তারা পাকিস্তানের আকাশসীমার পরিবর্তে মিয়ানমার, বাংলাদেশ ও ভারতের উপর দিয়ে দক্ষিণ রুট ব্যবহার করছে।

ভিয়েতনাম এয়ারলাইন্স বলেছে, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কারণে তাদের ফ্লাইট পরিকল্পনায় প্রভাব পড়েছে।

রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার আগে, তাইওয়ান থেকে ইউরোপগামী অনেক ফ্লাইট রাশিয়ার উপর দিয়ে যেত। কিন্তু তাইপে পশ্চিমা নিষেধাজ্ঞায় যোগ দেওয়ার পর রাশিয়ার উপর দিয়ে তাইওয়ানের এয়ারলাইন্সগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। এখন তারা সাধারণত ভারত, পাকিস্তান ও মধ্য এশিয়ার উপর দিয়ে যায়।

এশিয়া-প্যাসিফিক এয়ারলাইন্স অ্যাসোসিয়েশন বিমান চলাচলে এই ধরনের সংঘর্ষের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

তারা জানিয়েছে, খরচ ও কার্যক্রমে ব্যাঘাত ঘটা ছাড়াও, নিরাপত্তাজনিত উদ্বেগ রয়েছে। এ যুদ্ধ এয়ারলাইন্স শিল্পের জন্য সবচেয়ে বড় ঝুঁকি তৈরি করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পাকিস্তানে ভারতের হামলার পর ফ্লাইট বাতিলের হিড়িক

আপডেট সময় : ১০:৩৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫