ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও কক্সবাজারের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযানে ২৪,৮০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২

আগুন নিয়ে খেলছে ভারত- হিনা রব্বানি খার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:১২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানের তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও বিশ্বশান্তির জন্য হুমকি বলে উল্লেখ করেছেন।

হিনা খার বলেন, ভারত আগুন নিয়ে খেলছে। তারা মনে করছে, একটি সার্বভৌম পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে ক্ষেপণাস্ত্র ছুড়ে পার পেয়ে যাবে—এটি খুবই বিপজ্জনক ধারণা। তিনি অভিযানের ধরনকে ‘অপ্ররোচিত, অপ্রমাণিত ও আন্তর্জাতিক আইনবিরোধী’ বলে উল্লেখ করেন।

এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, পাকিস্তান পূর্বেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ভারতের সম্ভাব্য আগ্রাসনের বিষয়ে সতর্ক করেছিল। তবুও ভারতের এমন একতরফা সামরিক পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠেছে।

বর্তমানে হিনা খার কাতারের দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছেন। ভারত-পাকিস্তান সংঘাতের জেরে আকাশপথে চলাচল ব্যাহত হওয়ায় তার ফ্লাইট বাতিল হয়েছে। এই পরিস্থিতিকে তিনি ‘ভারত সৃষ্ট জটিলতা’ বলে উল্লেখ করেন এবং বলেন, এই উত্তেজনার সম্পূর্ণ দায় ভারতের উপর বর্তায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আগুন নিয়ে খেলছে ভারত- হিনা রব্বানি খার

আপডেট সময় : ০৯:১২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫