ঢাকা ১০:২৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

আমার প্রাক্তন একটা ‘অমানুষ’-অহনা রহমান

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:০৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ১৪৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমান ব্যক্তিগত জীবনের প্রেম নিয়ে আগেও একাধিকবার মুখ খুলেছেন। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, প্রেমের অভিজ্ঞতা তার জীবনে মোটেও সুখকর ছিল না। বিশ্বাস করে যাকে ভালোবেসেছিলেন, সেই মানুষটাই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন বলে জানান অহনা। প্রাক্তনের কাছে একাধিকবার ঠকেছেন তিনি। এমনকি একবার সুযোগ দিয়েও নতুন করে ধোঁকা খেতে হয় তাকে।

যদিও প্রাক্তনের নাম বা ঘটনার বিস্তারিত কখনো প্রকাশ করেননি, তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রাক্তন প্রেমিককে নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অহনা। তিনি বলেন, “আমার প্রাক্তন একটা জানোয়ার, একটা অমানুষ—ভয়ংকর লেভেলের অমানুষ। তাকে দেখার পর থেকেই আমার অন্য পুরুষদের ওপর থেকে বিশ্বাস উঠে গেছে। মানুষ হয়ে সে মানুষের জাতের মধ্যেও পড়ে না।”

তিনি আরও বলেন, “এমন না যে পরকীয়া করে ধরা পড়েছে বা সেই ধরনের কিছু করেছে, কিন্তু তার অন্যান্য কাজই তাকে অমানুষ বানিয়েছে।”

সম্পর্ক ও ভালোবাসা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন অহনা। তার ভাষায়, “নারীরা সবসময় কেয়ারিং একজন সঙ্গী চান। টাকা কামানো যায়, কিন্তু ভালোবাসা আর কেয়ার পাওয়া যায় না। যারা সেলফ ওরিয়েন্টেড নারী, তারা টাকা নয়—ভালোবাসা ও যত্ন খোঁজে। এজন্যই হয়তো এখন ‘সুগার ড্যাডি’ বা ‘সুগার মামি’র কথা বেশি শোনা যায়।”

পুরুষদের দায়িত্ববান হওয়ার আহ্বান জানিয়ে অহনা বলেন, “একজন ছেলের দায়িত্বশীল হওয়া জরুরি। দায়িত্বজ্ঞানহীন হলে সে লয়্যাল হলেও কোনো কাজে আসে না। আমাদের বাবারা দায়িত্বশীল ছিলেন—স্ত্রী, সন্তান, সংসার সব কিছু সামলেছেন। কিন্তু যারা অমানুষ, তাদের কারণে অনেক ভালো পুরুষও আজ ক্ষতিগ্রস্ত।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আমার প্রাক্তন একটা ‘অমানুষ’-অহনা রহমান

আপডেট সময় : ০৯:০৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫