ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

কাপুরুষের মতো কাজ, আল্লাহ পাকিস্তানকে রক্ষা করুন’

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৫৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কয়েক দিনের তীব্র উত্তেজনার পর বুধবার মধ্যরাতে পাকিস্তান ও আজাদ কাশ্মিরের ৯টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের সেনাবাহিনী বলছে, ভারতের এই হামলায় এখন পর্যন্ত শিশুসহ ২৬ জন নিহত ও ৪০ জনের বেশি আহত হয়েছেন। ‘অপারেশন সিঁদুর’- নামে এ ঘটনার প্রতি তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানের শোবিজ অঙ্গন। দেশটির অভিনয়শিল্পীরা জানিয়েছেন, ভারতের এহেন কাজ ‘কাপুরুষতা’।

ইতোমধ্যে পাকিস্তানের জনপ্রিয় তারকা হানিয়া আমির, মাহিরা খান, আয়েজা খান, ফাওয়াদ খানসহ অনেক তারকাই সামাজিক মাধ্যমে যার যার অবস্থান থেকে প্রতিবাদ জানিয়েছেন।

অভিনেত্রী মাহিরা খান এক ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘ভারত রীতিমতো কাপুরুষের পরিচয় দিয়েছে। সাধারণ মানুষগুলো প্রাণ হারাল। আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন।’

অভিনেত্রী হানিয়া আমিরও এই হামলার ব্যাপারে প্রায় এক্কই কথাই লিখেছেন। এক ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী লিখেছেন, ‘আমার এখন কিছু বলার ভাষা নেই। একজন শিশু মারা গেছেন, তার পরিবারও ভুগছে। এর কারণ, তারা নিরুপায় ছিল। এমন অবস্থায় হামলা স্পষ্টত নিষ্ঠুরতা। আপনারা নিরপরাধ মানুষের ওপর হামলা করতে পারেন না। এটা কাপুরষতা, এটাকে শক্তি বলে না। এটা বরং লজ্জার।’

অভিনেতা ফাওয়াদ খানও এই লজ্জাজনক হামলায় শহীদ ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, ‘এই লজ্জাজনক হামলায় আহত ও নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা; আমি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করি।’

ডিএ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কাপুরুষের মতো কাজ, আল্লাহ পাকিস্তানকে রক্ষা করুন’

আপডেট সময় : ০৭:৫৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫