ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

দ্য হিন্দু থেকে সরিয়ে নেয়া হলো ভারতের বিমান বিধ্বসের খবর

জে বাংলা আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তান ভূখণ্ডে বুধবার রাত ১টার পর ‘অপারেশন সিঁদুর’ নামে অভিযান শুরু করে ভারত। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অভিযানের অংশ হিসেবে ভারতের বিমান হামলায় অন্তত ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছে। এই হামলার সময় পাল্টা জবাব দেয় পাকিস্তানও। দেশটির দাবি ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তাদের সেনাবাহিনী। এরমধ্যে রয়েছে ফ্রান্সের তৈরি ৩টি রাফায়েল যুদ্ধবিমান এবং রাশিয়ার তৈরি ২টি এসইউ-৩০ ও মিগ-২৯ যুদ্ধবিমান। তবে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া না গেলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে একটি খবর প্রচার করে ভারতীয় গণমাধ্যম ‘দ্য হিন্দু’। এতে বলা হয়, ‘বুধবার (৭ মে) জম্মু ও কাশ্মীরের আখনুর, রামবান এবং পাম্পোর এলাকায় কমপক্ষে তিনটি ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে একজন সরকারি কর্মকর্তা দ্য হিন্দুকে জানিয়েছেন।

কর্মকর্তারা এখনও এই দুর্ঘটনার সঠিক পরিস্থিতি প্রকাশ করতে পারেননি।’ কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই খবরটি সরিয়ে নেয় ভারতের অন্যতম পরিচিত এই সংবাদমাধ্যমটি। এর অনলাইন লিংকে গিয়ে সংবাদটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। ভারতীয় অন্য কোনো গণমাধ্যমও এনিয়ে কোনো খবর প্রচার করেনি। তবে রয়টার্স বলছে, ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে আজ বুধবার তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির স্থানীয় সরকারের চারটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশটির বিভিন্ন স্থানে ২৪টি হামলা চালিয়েছে ভারত। প্রাথমিক তথ্য অনুসারে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে দুইজন বেসামরিক নাগরিক। এই হামলার বিপরীতে পাল্টা প্রতিশোধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দ্য হিন্দু থেকে সরিয়ে নেয়া হলো ভারতের বিমান বিধ্বসের খবর

আপডেট সময় : ০৭:৫৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫