ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ইসরায়েলি বিমান হামলায় শিশুশিল্পী হাসান আয়াদের মৃত্যু

জে বাংলা আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ১৮৫ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েলের চালানো এক বিমান হামলায় নিহত হয়েছে ফিলিস্তিনি শিশুশিল্পী হাসান আয়াদ। গত সোমবার (৫ মে) গাজার নুসাইরাত শহরে চালানো এই হামলায় আরও অন্তত ৬০ জন ফিলিস্তিনি নিহত হন। নিহতদের মধ্যে ছিল দেশটির সাংস্কৃতিক জগতের এক উজ্জ্বল তরুণ মুখ—হাসান আয়াদ। মিষ্টি কণ্ঠে প্রতিবাদী গান গেয়ে গাজাবাসীর হৃদয় জয় করেছিল এই শিশু।

ফিলিস্তিনি সংবাদমাধ্যম প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, শিশুটির বাড়ি ছিল গাজার ছিটমহলে। সেখানে সোমবার ভোর থেকে ইসরায়েল একের পর এক বিমান হামলা চালালে বহু বেসামরিক মানুষ প্রাণ হারান। সেই তালিকায় ছিল হাসান আয়াদের নামও।

দেশপ্রেম ও স্বাধীনতার আকাঙ্ক্ষা নিয়ে হাসান গেয়ে যেত প্রতিবাদী গান। তার মৃত্যুর পর সেই গান সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ওঠে। গানটির কথাগুলো ছিল হৃদয়বিদারক ও কঠোর বাস্তবতার প্রতিচ্ছবি—

“যুদ্ধবিমানের সাথে, আমরা মৃত্যুর স্বাদ পেয়েছি,

স্থল ও সমুদ্র থেকে বিমান হামলা।

তারা ক্রসিং বন্ধ করে দিয়েছে – মানুষ ক্ষুধায় মারা যাচ্ছে,

সাক্ষী থাকো বিশ্ব, তারা যা করেছে –

তারা ঘরবাড়ি ধ্বংস করেছে,

যখন আরবরা শান্তিতে ঘুমাচ্ছে।”

হাসানের গাওয়া সেই গান পোস্ট করে গাজার এক সাংবাদিক লিখেছেন, আজ তার কণ্ঠ চিরতরে স্তব্ধ হয়ে গেল। যে শিশুটি মৃত্যুর গান গেয়েছিল, সে নিজেই আজ মৃত্যুর আলিঙ্গনে। তার বিদায় তার কথার মতোই মহৎ ছিল।

ফিলিস্তিনি চলচ্চিত্র পরিচালক রশিদ মাশারাওয়িও শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, হাসান আয়াদ গাজা থেকে আমাকে একটি গান উৎসর্গ করেছিল। সে আমার চলচ্চিত্র ‘জিরো ডিসটেন্স’-এর জন্য গান গেয়েছিল তার মিষ্টি, হৃদয়ছোঁয়া কণ্ঠে। আজ সে আর নেই—শহিদ হয়েছে ইসরায়েলের বিমান হামলায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইসরায়েলি বিমান হামলায় শিশুশিল্পী হাসান আয়াদের মৃত্যু

আপডেট সময় : ০৭:৩০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫