ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা লজ্জাজনক: ট্রাম্প

জে বাংলা আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ১৬৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তান ভূখণ্ডের ছয়টি অঞ্চলে ভারতের মধ্যরাতের সশস্ত্র হামলায় সর্বশেষ অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দু’দেশের মধ্যে এমন যুদ্ধ পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পাকিস্তানে এমন হামলাকে লজ্জাজনক বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা লজ্জাজনক। আমরা এইমাত্র এটি সম্পর্কে শুনেছি।’

তিনি আরও বলেন, ‘দু’দেশের উত্তেজনাকর পরিস্থিতির ওপর ভিত্তি করে মানুষ ধারণা করছিল যে কিছু ঘটতে চলেছে। কারণ উভয় পক্ষই বহু দশক ধরে লড়াই করে আসছে। তবে আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে।’

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, পাল্টা জবাবে তিনটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে এবং একটি ব্রিগেড সদর দপ্তর ও একটি চেকপোস্ট গুঁড়িয়ে দিয়েছে তাদের সামরিক বাহিনী।

তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের দাবি ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেয়া সাক্ষাৎকারে কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটকের দাবিও করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা লজ্জাজনক: ট্রাম্প

আপডেট সময় : ০৪:০৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫