ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

এই আফসোস কোনোদিন শেষ হবে না’

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৫৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ১৫১ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজের ভালো-খারাপের মুহূর্ত প্রায়ই ভক্তদের কাছে ভাগ করে নেন অভিনেত্রী শবনম ফারিয়া। সামাজিক মাধ্যমে এসে কখনো ক্যারিয়ার নিয়ে নিজের সফলতার গল্প, আবার কখনো বিতর্কে জড়িয়ে নানা আলোচনা-সমালোচনার জবাবও দেন অভিনেত্রী। তবে ফারিয়ার অবস্থা যেমনই থাকুক, অনুরাগীদের সর্বদা নিজের পাশে পেয়েছেন অভিনেত্রী।

তবে অভিনেত্রী এবার শোনালেন এক আফসোসের গল্প! কারণ, এক বন্ধুর বিদায় দিতে যাচ্ছেন তিনি এবার। তাই তো নানা স্মৃতিচারণের সঙ্গে করলেন খানিকটা আফসোস।

সম্প্রতি এক ফেসবুক পোস্টে তার সেই বান্ধবীর সঙ্গে বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন ফারিয়া। তাতে লেখেন, ‘কথা ছিল তাকে নিয়ে ম্যাচিং শাড়ি পরে পহেলা বৈশাখে ঘুরতে যাবো। সময়, সুযোগ, ড্রাইভার আর ট্রাফিকের কারণে এখনও তা হয়ে ওঠেনি। তার মধ‍্যে সে অভিমান নিয়ে স্ট্যাটাস ও দিয়ে ফেলেছে!’

ফারিয়া লেখেন, ‘যদিও এর মাঝে দুবার তার বাসায় গিয়েছিলাম, একবার বাইরেও গিয়েছি, কিন্তু শাড়ি পরে তো বের হইনি; সেই অভিমান তার এখনও কমেনি।

বান্ধবীর নাম উল্লেখ করে ফারিয়া লেখেন, ‘আজকের একটা সন্ধ্যা আমার প্রিয় মানুষগুলোর সাথে! বেনজির সামনের মাসেই চলে যাবে, তখন এই ছবি গুলো দেখেই মন খারাপ হবে জানি। যখন ও দেশে থাকে মনে হয় আছেই তো, দেখা হবে। কিন্তু যখন চলে যায় মনে হয় – ইস,আরেকটু সময় যদি কাটাতে পারতাম।’

সবশেষ অভিনেত্রী লেখেন, ‘এই আফসোস কোনোদিন শেষ হবে না জানি। জানি এটাই জীবন , এটাই এডাল্টহুড!’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এই আফসোস কোনোদিন শেষ হবে না’

আপডেট সময় : ০৩:৫৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫