ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি

শামীমের বিরুদ্ধে অভিনেত্রীকে মারধরের অভিযোগ, জবাব দিলেন অভিনেতা

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:০৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ১৫৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে মারধর এমনকি ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। মঙ্গলবার বিকেলে একটি বেসরকারি টিভি চ্যানেলে উপস্থিত হয়ে এসব অভিযোগ তোলেন তিনি। এরপর রাত ৯ টার দিকে এক সংবাদ সম্মেলনে এসকল অভিযোগের জবাব দেন শামীম হাসান। অভিনেতার দাবি, প্রিয়াঙ্কার এসব অভিযোগ মিথ্যা।

অভিনেত্রী প্রিয়াঙ্কার অভিযোগ, নানা অকথ্য ভাষায় হুমকি দিতেন শামীম। তার গায়েও নাকি হাত তুলতেন অভিনেতা। শুধু তাই নয়, মাদক গ্রহণ করে অভিনেত্রীর সঙ্গে বাজে আচরণ করতেন বলেও অভিযোগ আনেন।

প্রিয়াঙ্কার কথায়, ‘অভিনেতা শামীম হাসান সরকার একটা সিন চলাকালিন আমার সঙ্গে খুবই বাজে আচরণ করেছেন। আমার গায়ে হাত তুলতো। প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিত। একটান গাঁজা খেয়ে আবার সিন করত।’.

প্রিয়াঙ্কার এসব অভিযোগের পর সংবাদমাধ্যমে মুখ খোলেন শামীম হাসান। অভিনেতা বলেন, ‘মাদক সেবনের অভিযোগ খুব গুরুতর। আমাদের শুটিং হাউজের সব জায়গায় সিসি ক্যামেরা আছে আপনারা চাইলে আমি সেগুলো আপনাদের দিতে পারি। যদি কেউ প্রমাণ করতে পারে আমি মিডিয়া ছেড়ে দেব।’ এছাড়া অভিনেত্রীর গায়ে হাত তোলার বিষয়ে তিনি বলেন, ‘আমার অভিনয় জীবনের ১০ বছর চলছে। এ জীবনে আমি কারও ওপর হাত তুলিনি।’

শামীম বলেন, ‘যিনি আমার বিরুদ্ধে এমন অভিযোগ দিলেন তিনি একটি নাটকের লটে আমার সঙ্গে আগেও কাজ করেছেন। আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই। গত পরশুদিন থেকে ওই নাটকের নতুন লটের শুটিং শুরু হয়েছে। তিনি সেটে এসেই রিলস ও টিকটক নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। এ সময় আমি অনেকটা রাগ করেই বলেছি, যদি রিলস বানাতেই হয় তাহলে বাইরে গিয়ে কারো, শুটিং সেটে এসব চলবে না। শুধু এতটুকুই।’

শামীম হাসান আরও বলেন, ‘একটা মিথ্যা অভিযোগ যেহেতু উঠেছে আমাকে তো ব্যবস্থা নিতেই হবে। একটা মিথ্যা বিষয় আমি কখনো ছেড়ে দেব না। আগে আমার পরিবার শিল্পী ও সংগঠনের সঙ্গে কথা বলব, যদি তারা আইনি ব্যবস্থা নিতে বলেন তাহলে সেটাই হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শামীমের বিরুদ্ধে অভিনেত্রীকে মারধরের অভিযোগ, জবাব দিলেন অভিনেতা

আপডেট সময় : ০৩:০৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫