ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

পাকিস্তানের পাল্টা হামলার আশঙ্কা, ভারতীয় কাশ্মিরে স্কুল-কলেজ বন্ধ

জে বাংলা আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতে পাকিস্তানের মোট নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারতের সরকার দাবি করেছে।

অন্যদিকে ভারত-শাসিত কাশ্মিরে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তান আরও হামলা চালাবে বলেও আশঙ্কা করা হচ্ছে। এমন অবস্থায় ভারত-শাসিত কাশ্মিরের কিছু অংশে স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (৭ মে) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, ভারত-শাসিত কাশ্মিরের জম্মু, সাম্বা, কাঠুয়া, রাজৌরি এবং পুঞ্চ অঞ্চলের সমস্ত স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ থাকবে বলে কর্তৃপক্ষ ঘোষণা করেছে।

এদিকে আজ সকালে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, ভারত-শাসিত কাশ্মিরের ভিম্বর গালি এলাকায় কামানের গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান। অন্যদিকে স্থানীয়রা বিবিসিকে জানিয়েছেন, তারা ওই অঞ্চলের বেশ কয়েকটি অংশে বিস্ফোরণের শব্দ শুনেছেন।

এদিকে ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে এ তথ্য জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পাকিস্তানের পাল্টা হামলার আশঙ্কা, ভারতীয় কাশ্মিরে স্কুল-কলেজ বন্ধ

আপডেট সময় : ০২:২৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫