ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

পাকিস্তানে মিসাইল ছুড়ল ভারত

জে বাংলা আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩০:০১ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের বিভিন্ন জায়গায় মিসাইল ছুড়েছে ভারত। পাকিস্তানের এক সামরিক কর্মকর্তা মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে এ তথ্য জানান। এ হামলায় এক শিশু নিহত ও দুই নারী-পুরুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

বার্তাসংস্থা রয়টার্স একাধিক প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছে, পাকিস্তানের আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদের পাহাড়ি অঞ্চলের কাছে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এরপর পাকিস্তানে মিসাইল ছোড়ার তথ্য নিশ্চিত করেছে ভারত। দেশটি জানিয়েছে তাদের সামরিক বাহিনী আজাদ কাম্মিরসহ পাকিস্তানের নয়টি জায়গায় মিসাইল ছুড়েছে।

ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপারেশন সিঁদুর’ নামের অভিযানে পাকিস্তানের ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এই হামলায় সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে; পাকিস্তানের সেনা সদস্যদের ওপর কোনো হামলা চালানো হয়নি।

বিবৃতিতে তারা বলেছে, “কিছুক্ষণ আগে, ভারতীয় সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করেছে। পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মিরে সন্ত্রাসীদের অবকাঠামোতে আঘাত হানা হয়েছে। যেখান থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয়েছে। সব মিলিয়ে ৯টি জায়গায় আঘাত হানা হয়েছে।”

এ হামলায় পাকিস্তানের সেনাবাহিনীর কোনো অবকাঠামোতে আঘাত হানা হয়নি দাবি করেছে ভারতীয় সশস্ত্র বাহিনী। তারা বলেছে, “এটি ছিল কেন্দ্রীভূত, পরিমাপিত”। এছাড়া উত্তেজনা যেন বৃদ্ধি না হয় সে বিষয়টিতেও নজর দেওয়া হয়েছে।

জম্মু-কাশ্মিরে গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ ভারতীয় নিহত হওয়ার জবাবে পাকিস্তানে হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী।

হামলার পর পর ভারতীয় সেনাবাহিনী তাদের এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করেছে। এতে লিখেছে, “ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। জয় হিন্দ।”

পাকিস্তানের আন্তঃবাহিনী পরিদপ্তরের মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারত তাদের কোটলি, ভাওয়ালপুর এবং মুজাফফরাবাদে মধ্যরাতে ‘কাপুরুষোচিত’ হামলা চালিয়েছে।

সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে তিনি বলেছেন, “কিছু সময় আগে, কাপুরুষ শত্রু ভারত ভাওয়ালপুরের সুবাহানুল্লাহ মসজিদ, কোটলি এবং মুজাফফরাবাদে আকাশ থেকে হামলা চালিয়েছে।”

তিনি আরও বলেন, “আমাদের বিমানবাহিনীর সব বিমান আকাশে রয়েছে। ভারতের আকাশসীমা থেকে এই কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। তাদের বিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে পারেনি।”

এই সেনা কর্মকর্তা হুমকি দিয়েছেন, তারা সঠিক সময় বুঝে হামলার জবাব দেবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পাকিস্তানে মিসাইল ছুড়ল ভারত

আপডেট সময় : ০১:৩০:০১ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫