ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

সাভারে মেট্রোরেল ডিপোর জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজ রোস্তম আলী, স্টাপ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:২৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫ ১৪৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাভারে নির্মাণাধীন মেট্রোরেল প্রকল্পের ডিপোর জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের যাদুরচর এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম।

তিনি জানান, যাদুরচর এলাকায় মেট্রোরেলের ডিপো নির্মাণের জন্য শত শত বিঘা জমি অধিগ্রহণ করে সরকার। তবে অধিগ্রহণকৃত জমির একটি অংশে কয়েকটি পরিবার জোরপূর্বক বসবাস করে আসছিল। একাধিকবার নোটিশ দেয়ার পরেও তারা জমি ছাড়েনি। ফলে আজ অভিযান চালিয়ে তাদের অবৈধ বসতি উচ্ছেদ করা হয়।

তিনি আরও জানান, উচ্ছেদ অভিযানের সময় জালালাবাদ মেটাল কারখানার মূল গেটসহ কিছু অংশ ভেঙে ফেলা হয়।

অভিযানে মেট্রোরেলের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাভারে মেট্রোরেল ডিপোর জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট সময় : ০২:২৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫