ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

মেট গালায় রাজসিক রূপে শাহরুখ খান

জে বাংলা আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫ ২৪৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ফ্যাশন আয়োজন মেট গালায় অংশগ্রহণ করে ইতিহাস গড়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশায় অনবদ্য পোশাক পরে নিউইয়র্ক সিটির মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এ রাজকীয় উপস্থিতি জানান কিং খান।

আজ (৬ মে) প্রকাশিত টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়, শাহরুখের ভক্তরা বহুদিন ধরেই অপেক্ষায় ছিলেন— কিং খান মেট গালার রেড কার্পেটে কীভাবে হাজির হন, কী পরেন। তাদের প্রত্যাশা পূরণ করেই চমকে দিলেন তিনি।

এই বছর মেট গালার থিম ছিল ‘সুপারফাইন টেইলরিং: ব্ল্যাক স্টাইল’, আর সেই থিমের সঙ্গে সাযুজ্য রেখে সব্যসাচীর নিখুঁত নকশায় শাহরুখ পরেছিলেন একটি ক্লাসিক ব্ল্যাক স্যুট, তার উপর একটি লং কোট, হাতে একটি স্টাইলিশ লাঠি, আর গলায় নজরকাড়া স্টেটমেন্ট নেকপিস। তাঁর গলায় থাকা ‘K’ লকেট এবং লাঠিতে থাকা বাঘের মুখের নকশা পুরো লুকটিকে রাজকীয় বৈশিষ্ট্যে পরিণত করে।

৫৯ বছর বয়সী এই বলিউড তারকার দিক থেকে মেট গালার সন্ধ্যায় চোখ সরানো ছিল প্রায় অসম্ভব। শুধু ভারতীয়দের জন্যই নয়, বিশ্বের ফ্যাশনপ্রেমীদের কাছেও এটি ছিল এক অবিস্মরণীয় মুহূর্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মেট গালায় রাজসিক রূপে শাহরুখ খান

আপডেট সময় : ০১:০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫