ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

হাসনাতের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৪৭:০০ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ২৯৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে রাজধানীর বাংলামোটরে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

রোববার (৪ মে) রাত ১০টার দিকে বাংলামোটরের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই বিক্ষোভ। শতাধিক নেতাকর্মী ‘দোষীদের গ্রেপ্তার করো’, ‘হাসনাতের হামলাকারীদের বিচার চাই’—এমন নানা স্লোগানে মিছিলটি শাহবাগের দিকে অগ্রসর হয়।

দলীয় সূত্রে জানা গেছে, মিছিলটি শাহবাগ হয়ে টিএসসির রাজু ভাস্কর্য পর্যন্ত গিয়ে শেষ হতে পারে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে হামলার প্রতিবাদে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার পরিকল্পনা রয়েছে।

এর আগে, রোববার সন্ধ্যায় গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে সন্ত্রাসীরা হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় দুর্বৃত্তদের একটি দল তার গাড়ির পেছনে ধাওয়া করে। হামলায় গাড়ির কাচ ভেঙে যায় এবং হাসনাত আব্দুল্লাহ আহত হন বলে জানা গেছে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সহায়তা চেয়ে একাধিক পোস্ট দেন এনসিপির নেতারা। দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম এক পোস্টে লিখেছেন, “হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী হামলা করেছে। গাড়ির কাচ ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন, হাসনাতকে প্রটেক্ট করুন।”

তবে হাসনাত আব্দুল্লাহ ঠিক কী উদ্দেশ্যে গাজীপুরে গিয়েছিলেন এবং হামলার পেছনে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এনসিপি নেতারা দ্রুত তদন্ত দাবি করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হাসনাতের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ

আপডেট সময় : ০৫:৪৭:০০ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫