ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

দক্ষিণ আফ্রিকার সড়কে ঝরল ১৫ জনের প্রাণ

জে বাংলা আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৯:২২ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ আফ্রিকার গ্রামীণ অঞ্চলে একটি যাত্রীবোঝাই মিনিবাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছে।

শনিবার মধ্যরাতের দিকে ইস্টার্ন কেপ প্রদেশের মাকোমা শহরের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। জায়গাটি রাজধানী জোহানেসবার্গ থেকে প্রায় ১,০০০ কিলোমিটার (৬২০ মাইল) দক্ষিণে অবস্থিত।

প্রাদেশিক পরিবহণ বিভাগের মুখপাত্র উনাথি বিনকোসে এ তথ্য জানান বলে নিউজরুম আফ্রিকা সম্প্রচার সংস্থার বরাতে জানিয়েছে ডেইলি সান।

প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে উভয় গাড়ির চালকও রয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান বিনকোসে।

তিনি বলেন, নিহতদের ১৩ জনই মিনিবাসের যাত্রী। মিনিবাসটি কন্সে শহর থেকে কেপটাউন অভিমুখে যাচ্ছিল। যা ছিল প্রায় ১,০০০ কিলোমিটারের এক দীর্ঘ যাত্রা।

এ দুর্ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন।

দক্ষিণ আফ্রিকায় একটি আধুনিক ও ব্যস্ত সড়ক নেটওয়ার্ক থাকলেও দেশটিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুহার অনেক বেশি। যা মূলত গতিসীমা লঙ্ঘন, বেপরোয়া চালনা এবং অনুপযুক্ত যানবাহনের কারণে ঘটে থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দক্ষিণ আফ্রিকার সড়কে ঝরল ১৫ জনের প্রাণ

আপডেট সময় : ০৫:৩৯:২২ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫