ঢাকা ১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ ছোট্টদের আনন্দে রঙিন পরিবেশ, গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে বেতাগীতে মেহেদী উৎসব

পাকিস্তানে উর্দু ভাষায় মুক্তি পাচ্ছে ‘জংলি’

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪৪:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ৯১ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা কুড়াচ্ছে সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘জংলি’। কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সাফল্যের পর এবার ছবিটি মুক্তি পাচ্ছে পাকিস্তানে—তাও আবার উর্দু ভাষায় ডাবিং করে। এই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি সিনেমা উর্দুতে ডাবিং হয়ে পাকিস্তানে মুক্তি পাচ্ছে।

পাকিস্তানে সিনেমাটি পরিবেশন করবে লাহোরভিত্তিক প্রতিষ্ঠান সিনে এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির কর্ণধার আসিফ চৌধুরী জানান, শিগগিরই আমরা ‘জংলি’ সিনেমাকে উর্দু ভাষায় ডাবিং করে পাকিস্তানে মুক্তি দিচ্ছি। বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে সব আনুষ্ঠানিকতা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। বর্তমানে ডাবিংয়ের কাজ চলছে।

উল্লেখ্য, এর আগেও শাকিব খানের কয়েকটি সিনেমা পাকিস্তানে মুক্তি পেলেও, সেগুলো ছিল বাংলাতেই। উর্দুতে ডাবিং হয়ে কোনো বাংলা সিনেমা মুক্তি পাওয়ার ঘটনা এবারই প্রথম।

সিনেমাটির দেশি ও আন্তর্জাতিক বক্স অফিস পারফরম্যান্সও বেশ ভালো। প্রযোজক ও পরিবেশক জাহিদ হাসান অভি জানিয়েছেন, এখন পর্যন্ত বাংলাদেশের সিনেমা হলগুলো থেকে ‘জংলি’ ৪ কোটি ২৭ লাখ টাকা এবং বিদেশি বাজার থেকে ৭৫ লাখ টাকা গ্রস সেল করেছে। সব মিলিয়ে সিনেমাটির মোট ওয়ার্ল্ডওয়াইড গ্রস সেল ৫ কোটি ২ লাখ টাকা।

সিনেমাটিতে ‘জনি’ থেকে ‘জংলি’ হয়ে ওঠার চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। প্রথমার্ধে দেখা যায় তাকে চিরাচরিত ‘চকলেট বয়’ লুকে, তবে পরবর্তীতে রূপ নেয় এক জংলিপনায়। এই চরিত্রে সিয়ামের অভিনয় ছিল তার আগের কাজগুলো থেকে একেবারেই আলাদা।

সিয়ামের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছে শিশু অভিনেত্রী নৈঋতা, যে ‘পাখি’ নামের একটি ছোট্ট মেয়ের চরিত্রে অভিনয় করেছে। তার সাবলীল অভিনয়—রাস্তায় ঘুরে বেড়ানো, খাবার কুড়িয়ে খাওয়া, জংলির কাছে প্রত্যাখ্যাত হওয়া—সবই দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। গল্পের এক পর্যায়ে জংলি হয়ে ওঠা সিয়াম হয়ে ওঠেন তার প্রকৃত অভিভাবক।

ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী ও দীঘি। আরও রয়েছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, ও রাশেদ মামুন অপুসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাকিস্তানে উর্দু ভাষায় মুক্তি পাচ্ছে ‘জংলি’

আপডেট সময় : ০১:৪৪:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫