ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

তুরস্কের আকাশসীমায় নেতানিয়াহুর বিমান উড়তে বাধা

জে বাংলা আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ১১২ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তুরস্কের আকাশসীমা ব্যবহার করতে না পারায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে তার আজারবাইজান সফর বাতিল করতে হয়েছে। শনিবার (৩ মে) ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লা নিউজের বরাতে এমনটাই জানিয়েছে ব্রিটিশ ভিত্তিক মিডল ইস্ট আই।

নেতানিয়াহুর কার্যালয় সফর বাতিলের পেছনে “আঞ্চলিক উত্তেজনা”কে কারণ হিসেবে উল্লেখ করলেও, প্রকৃতপক্ষে আকাশপথে তুরস্কের নিষেধাজ্ঞাই এই সিদ্ধান্তের মূল কারণ বলে জানা গেছে। তুরস্ক নেতানিয়াহুর বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ার পর, বিকল্প রুট হিসেবে গ্রিস ও বুলগেরিয়ার আকাশপথ ব্যবহারের চিন্তাভাবনা করা হয়। কিন্তু সে রুটে সময় দ্বিগুণ লাগার আশঙ্কায় শেষ পর্যন্ত পুরো সফর বাতিল করা হয়।

তুরস্কের এমন পদক্ষেপ ইসরায়েল-তুরস্ক কূটনৈতিক সম্পর্কের তলানিতে পৌঁছানোর নতুন ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। এর আগেও, ২০২৪ সালের নভেম্বরে কপ-১৯ সম্মেলনে অংশগ্রহণের কথা থাকলেও তুরস্কের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার মুখে ইসরায়েলি প্রেসিডেন্ট ইসাক হেরজগও শেষ মুহূর্তে সফর বাতিল করেন।

তুরস্ক ছাড়াও ইসরায়েল থেকে আজারবাইজানে পৌঁছানোর সাধারণ রুটগুলো হলো সিরিয়া, ইরাক ও ইরান—যেগুলো ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ নয়। ফলে আকাশপথে প্রতিবন্ধকতা নেতানিয়াহুর এই সফর অসম্ভব করে তোলে।

যদিও তুরস্কের সঙ্গে সম্পর্ক তলানিতে, আজারবাইজানের সঙ্গে ইসরায়েলের কৌশলগত সম্পর্ক—বিশেষত জ্বালানি ও প্রতিরক্ষা খাতে—এখনো অটুট রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তুরস্কের আকাশসীমায় নেতানিয়াহুর বিমান উড়তে বাধা

আপডেট সময় : ০১:০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫