ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

‘তান্ডব’ সিনেমার সেটে স্টান্টম্যানের হঠাৎ মৃত্যু

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৩৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে শুটিং চলাকালীন শাকিব খান অভিনীত এবং রায়হান রাফী পরিচালিত ‘তান্ডব’ সিনেমার সেটে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। স্টান্টম্যান মনির হোসেন শুটিং শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং শনিবার (৩ মে) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পরিচালক রায়হান রাফী জানান, দুপুরের দিকে মনির শট দিয়েছিল। এরপর সে স্বাভাবিকভাবে সবার সঙ্গে গল্প করছিল। হঠাৎ শরীর খারাপ হয়ে যায় এবং দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।

শুটিং ইউনিটের সদস্যদের ধারণা, সকালেই মনির স্ট্রোক করেছিলেন। কিন্তু তিনি তা কাউকে জানাননি বা কোনো অস্বস্তির কথাও ভাগ করেননি। সহকারী ফাইট ডিরেক্টর নেপালী বলেন, সকাল থেকেই মনির একদম ঠিকঠাক ছিল। শট শেষের পর হঠাৎ মাথা ঘোরে ও বমি করতে থাকে। তখনই তাকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু ডাক্তার জানান সে মারা গেছে।

মনির হোসেন ঢাকার নারায়ণগঞ্জে বসবাস করতেন এবং কয়েক বছর ধরে চলচ্চিত্রে স্টান্টম্যান হিসেবে কাজ করে আসছিলেন। তিনি সহকারী ফাইট ডিরেক্টর নেপালীর সঙ্গে নিয়মিত কাজ করতেন।

পরিচালক রায়হান রাফী বলেন, অল্প বয়সে এমন মৃত্যু খুবই কষ্টদায়ক। আমরা তার মরদেহ ঢাকায় পরিবারের কাছে পাঠিয়েছি এবং পরিবারের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করব।

উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে ‘তান্ডব’। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। মনিরের আকস্মিক মৃত্যুতে পুরো শুটিং ইউনিটে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মীদের চোখে মনির ছিলেন এক দায়িত্বশীল, হাসিখুশি ও পেশাদার শিল্পী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘তান্ডব’ সিনেমার সেটে স্টান্টম্যানের হঠাৎ মৃত্যু

আপডেট সময় : ০৭:৩৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫