ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশ দূতাবাস, লিবিয়া প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষা ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১৬৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি।

সম্প্রতি দূতাবাসের একটি কনস্যুলার টিমের পক্ষ থেকে মিসরাতা শহরে কন্স্যুলার ও কল্যাণ সেবা দেওয়া হয়। এই সময়ে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী তাদের ডিজিটাল পাসপোর্ট রিইস্যুর আবেদন সম্পন্ন করেন, পূর্বে আবেদনকৃত ডিজিটাল পাসপোর্ট গ্রহণ করেন, আউটপাসের জন্য আবেদন করেন এবং বিভিন্ন ধরণের সার্টিফিকেট গ্রহণ করেন।

সফরকালে মান্যবর রাষ্ট্রদূত এবং দূতাবাসের মিনিস্টার (শ্রম) মিসরাতার একটি কোম্পানি থেকে দেশে ফেরত যেতে অপেক্ষমান ২৭ জন বাংলাদেশির সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের দেশে যাওয়ার প্রচেষ্টা সম্পর্কে অবহিত করেন। দূতাবাসের প্রতিনিধি দল ১০ ফেব্রুয়ারিতে তারিখে ৪ জন এবং ১২ ফেব্রুয়ারিতে ০৩ জন বাংলাদেশিকে মিসরাতার নাজদা পুলিশের নিকট থেকে গ্রহণ করে এবং পরবর্তীতে তাদেরকে নিকটাত্মীয়ের কাছে হস্তান্তর করে।

উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে ১১ ফেব্রুয়ারি তারিখে জাওয়াইয়া থেকে উদ্ধার হওয়া ৮ জন বাংলাদেশিকে প্রয়োজনীয় মানবিক সহযোগিতা দেওয়া হয় এবং তাদের নিকটাত্মীয়ের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। এছাড়া দূতাবাসের তৎপরতায় ৩০ জানুয়ারি এবং ০২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে জাওয়াইয়া পুলিশের সহায়তায় ২ জন অপহৃত বাংলাদেশি নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়। তাছাড়া ত্রিপলীর সালাহউদ্দিন এলাকায় গুরুতর অসুস্থ অবস্থায় পাওয়া এক বাংলাদেশিকে দূতাবাস হতে আইওএম-এর সহযোগিতায় তাজ ক্লিনিকে ভর্তির ব্যবস্থা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশ দূতাবাস, লিবিয়া প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষা ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আপডেট সময় : ০৯:৪৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫