ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি

বাংলাদেশ দূতাবাস লিবিয়ার উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৬:৫০ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৭৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো লুৎফুর রহমান রাকিব তারুণ্যের উৎসব ২০২৫” অত্যন্ত আনন্দঘন পরিবেশে এবং প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদযাপিত হয়েছে। বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী “বাংলাদেশকে বদলাই, বিশ্বকে বদলাই” এই প্রতিপাদ্য ধারণ করে নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে দেশজুড়ে চলমান তারুণ্যের উৎসবের সঙ্গে সামঞ্জস্য রেখে দূতাবাস এই আয়োজন করেছে। উৎসবের মূল লক্ষ্য ছিল তারুণ্যের শক্তি, আবেগ এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সমৃদ্ধ ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া। পাশাপাশি প্রবাসে দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সৌন্দর্য উদযাপন এবং প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার মানসিকতা তৈরি করা হয়।

উৎসবের সমাপনী আয়োজন ০৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে দূতাবাস প্রাঙ্গণে দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে পালিত হয়। কর্মসূচির সূচনা হয় মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার কর্তৃক “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বিশেষ প্রদর্শনী”র উদ্বোধনের মাধ্যমে। প্রদর্শনীতে শিক্ষার্থীদের আঁকা চিত্রকর্ম এবং তাদের লেখা রচনাসমগ্র প্রদর্শিত হয়। এরপর মান্যবর রাষ্ট্রদূত লিবিয়ায় বসবাসরত বাংলাদেশি তরুণ এবং উদ্যোক্তাদের সঙ্গে পৃথক দুটি মতবিনিময় সভায় অংশ নেন। তরুণদের উদ্দেশ্যে তিনি ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব প্রদানের লক্ষ্যে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার অনুরোধ জানান। অন্যদিকে, বাংলাদেশি উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি লিবিয়া ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

সমাপনী আয়োজনের পরবর্তী পর্যায়ে মান্যবর রাষ্ট্রদূত লিবিয়ায় বাংলাদেশি পণ্য আমদানিকারক স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর উপস্থিত প্রবাসীগণ এবং অতিথিবর্গ মধ্যাহ্নভোজ এবং বাংলাদেশি ফুড ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেন। পরবর্তীতে উপস্থিত প্রবাসীগণ বড় পর্দায় বিপিএল ২০২৫ ফাইনাল ম্যাচ উপভোগ করেন। উৎসবের আরেকটি বিশেষ আকর্ষণ ছিল ত্রিপলীস্থ বাংলাদেশ কমিউনিটি স্কুল ও কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান, কবিতা ও নাচ পরিবেশিত হয়। সাংস্কৃতিক পরিবেশনার অংশ হিসেবে “ক্যারিয়ার শো” উপস্থাপন করা হয়, যেখানে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ পছন্দের পেশায় সুসজ্জিত হয়ে তাদের স্বপ্ন ও লক্ষ্য সম্পর্কে উপস্থাপনা করেন। এই আয়োজন ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সৃজনশীল চিন্তা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দূতাবাস বিশ্বাস করে। দিনব্যাপী আয়োজনের শেষ পর্যায়ে মান্যবর রাষ্ট্রদূত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।

তারুণ্যের উৎসব উপলক্ষে গত ৩১ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত বাংলাদেশ কমিউনিটি স্কুল ও কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের জন্য কুইজ, রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে লিবিয়ায় বসবাসরত বাংলাদেশি ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। এছাড়া, ত্রিপলীতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে মান্যবর রাষ্ট্রদূত উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে ট্রফি ও মেডেল বিতরণ করেন। দূতাবাসের এই আয়োজন স্থানীয় গণমাধ্যমে বিশেষ গুরুত্ব দিয়ে কাভারেজ করা হয়।

দূতাবাস আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানমালায় লিবিয়ায় বসবাসরত বাংলাদেশি তরুণ, শিক্ষার্থী ও সর্বস্তরের প্রবাসী নাগরিকগণ তাদের পরিবারসহ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এসকল অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিগণ তারুণ্যের উৎসব আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার ও দূতাবাসকে ধন্যবাদ জানান। এ ধরনের আয়োজন প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ঐক্য এবং পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশ দূতাবাস লিবিয়ার উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হয়

আপডেট সময় : ০৭:৫৬:৫০ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫