ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

ডালিয়া ইসলাম নুরানী ও তাহফীজুল কুরআন মাদ্রাসার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব সংবাদদাতা
  • আপডেট সময় : ১০:২১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫ ১৪৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বানাই গ্রামে অবস্থিত ডালিয়া ইসলাম নুরানী ও তাহফীজুল কুরআন মাদ্রাসা আজ রবিবার পালন করেছে তাদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী।

২০২৩ সালে সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ জহুরুল ইসলাম বাদশা তালুকদার তার প্রয়াত স্ত্রী ডালিয়া ইসলাম এর নামে নিজ বাড়িতে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। শুরুতে মাত্র ১৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫২ জনে।

মাদ্রাসায় বর্তমানে নূরানী ও হিফজুল কুরআন শাখা চালু রয়েছে। কোমলমতি শিক্ষার্থীরা এখানে কুরআনের মৌলিক শিক্ষা থেকে শুরু করে সম্পূর্ণ হিফজ অধ্যয়নেও অংশ নিচ্ছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে মিলাদ মাহফিল, দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীরা। এ সময় কেরাত, গজল, এবং ইংলিশ ও বাংলা কবিতা আবৃতি করেন শিক্ষার্থীরা

প্রতিষ্ঠাতা মোঃ জহুরুল ইসলাম বাদশা তালুকদার বলেন, আমার স্ত্রীর স্মৃতিকে বাঁচিয়ে রাখতে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছি। আজ এত সংখ্যক শিক্ষার্থী এখানে দ্বীনি শিক্ষা নিচ্ছে দেখে আমি আনন্দিত ও কৃতজ্ঞ। তিনি জানান, ভবিষ্যতে এই মাদ্রাসায় সাধারণ শিক্ষারও ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, মাত্র দুই বছরের ব্যবধানে মাদ্রাসাটি এলাকাবাসীর কাছে একটি আদর্শ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডালিয়া ইসলাম নুরানী ও তাহফীজুল কুরআন মাদ্রাসার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় : ১০:২১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫