ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

রাজাপুর–কাঠালিয়া আসনে জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২২:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৮২ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাঠালিয়া প্রতিনিধি।। ঝালকাঠির রাজাপুর–কাঠালিয়া আসনের সার্বিক উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্য নিয়ে জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন দলটির মনোনীত প্রার্থী কামরুজ্জামান।

ইশতেহারে তিনি শান্তি, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করে বলেন, প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের রাজনৈতিক দর্শন অনুসরণ করে গ্রামভিত্তিক উন্নয়নের মাধ্যমে রাজাপুর–কাঠালিয়াকে একটি শান্তিপূর্ণ ও উন্নত জনপদে রূপান্তর করা হবে।

ইশতেহারে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত এলাকা গঠন, কৃষক-শ্রমিকসহ সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়। যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীলতা অর্জনের সুযোগ তৈরির কথাও উল্লেখ করা হয়।

শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিশেষ গুরুত্ব দিয়ে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার অঙ্গীকার করা হয়।

এছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও নিরাপদ পানির ব্যবস্থা, নারী ও শিশুদের নিরাপত্তা, ধর্ম-বর্ণ নির্বিশেষে সমান অধিকার নিশ্চিতকরণ, ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের কথাও ইশতেহারে তুলে ধরা হয়।

প্রার্থী কামরুজ্জামান বলেন, জনগণের সমর্থন পেলে রাজাপুর–কাঠালিয়াকে একটি বেকারমুক্ত ও উন্নত আসনে পরিণত করতে তিনি কাজ করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজাপুর–কাঠালিয়া আসনে জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

আপডেট সময় : ১২:২২:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬