ঢাকা ০৩:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

কাঠালিয়ায় রাস্তার কাজে অনিয়ম, সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:১১:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ১৩৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি জেলাধীন কাঠালীয়া উপজেলার আমুয়া এলাকায় একটি রাস্তার কাজের অনিয়মের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরায় এটিএন বাংলার সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন আকাশকে উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা কর্তৃক হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আমুয়া এলাকার একটি রাস্তার নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন এটিএন বাংলার সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন আকাশ। এ ঘটনায় উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা ক্ষুব্ধ হয়ে তাঁকে ১৫ মার্চ/২৬ ইং রবিবার তাঁর অফিসে ডেকে নেন।

সাংবাদিক নাসিরের দাবি, অফিসে যাওয়ার পর প্রকৌশলী গোলাম মোস্তফা উত্তেজিত হয়ে তাকে মারতে উদ্যত হন।

এ সময় অফিসের অন্য কর্মচারীরা তাঁকে শান্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি সাংবাদিকের ক্যামেরা ভেঙে ফেলার হুমকি দেন এবং বিভিন্ন ধরনের আপত্তিকর মন্তব্য করেন। পরে সাংবাদিককে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও একই উপজেলার কৈখালী বাজার এলাকার একটি রাস্তার নির্মাণকাজে অনিয়মের খবর প্রকাশ করেন সাংবাদিক মাহফুজ ইলিয়াস ও এম এ আজিজ। সে সময়ও উপজেলা প্রকৌশলী তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও গালাগালির অভিযোগ উঠেছিল।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।  এমতাবস্থায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন সাংবাদিকমহল সহ এলাকাবাসী।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফার বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এবিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় সাংবাদিকরা সহ সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাঠালিয়ায় রাস্তার কাজে অনিয়ম, সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি

আপডেট সময় : ০৬:১১:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬