ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ক্রিকেটার সাকিবসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ১৯৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানসহ মোট ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (১৬ জুন) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

সাকিব আল হাসান ছাড়াও যাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তারা হলেন:সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের, কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মো. জাহেদ কামাল, মো. হুমায়ুন কবির এবং তানভির নিজাম।

দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন আদালতে যে আবেদনটি উপস্থাপন করেন, তাতে উল্লেখ করা হয়— অভিযুক্তরা বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে শেয়ারবাজারে বিনিয়োগ ও অবৈধ সম্পদ গড়েছেন। এ সংক্রান্ত অভিযোগের ওপর একটি অনুসন্ধান চলমান রয়েছে।

দুদক আশঙ্কা করছে, অভিযুক্ত ব্যক্তিরা দেশত্যাগ করলে তদন্ত কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে। সেই কারণেই তাদের বিদেশে যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়।

শুনানি শেষে আদালত আবেদনটি গ্রহণ করে অভিযুক্ত ১৫ জনের বিদেশে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্রিকেটার সাকিবসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৩:৪৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫