ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে বাংলাদেশের হার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫ ২৬৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উচ্ছ্বসিত গ্যালারি, দারুণ লড়াই, কিন্তু শেষটা হলো হতাশাজনক। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে গেল স্বাগতিক বাংলাদেশ। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবারের এই ম্যাচে হারলেও সমর্থকদের মন জিতে নিয়েছে লাল-সবুজরা।

ম্যাচের প্রথমার্ধেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ৪৫তম মিনিটে সিঙ্গাপুরকে এগিয়ে দেন সং উই ইয়ং। থ্রো-ইন থেকে গোলমুখে আসা বল গোলরক্ষক মিতুল মারমা পাঞ্চ করতে গিয়ে গোললাইন ছেড়ে যান, ফিরতি বলে অনায়াসে বল জালে পাঠান উই ইয়ং। শেষ মুহূর্তে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন হামজা চৌধুরী, কিন্তু তা যথেষ্ট হয়নি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই কিছুটা কৌশলগত পরিবর্তন আনেন কোচ হ্যাভিয়ের কাবরেরা। তবে ৫৯তম মিনিটে আবারও গোল হজম করে বাংলাদেশ। হামি শিয়াহিনের দূরপাল্লার শট ঠেকিয়ে দিয়েছিলেন মিতুল, কিন্তু ফিরতি বলে গোল করেন ইকসান ফান্দি।

তবে হাল ছাড়েনি বাংলাদেশ। ৬৭ মিনিটে হামজার পাসে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ান রাকিব হোসেন। সিঙ্গাপুরের ডিফেন্ডাররা তখন বল লাইন থেকে সরাতে ব্যর্থ হন। গোলের ব্যবধান কমলে ম্যাচে ফিরে আসে উত্তেজনা। বেশ কিছু সুযোগও তৈরি হয়, কিন্তু ফিনিশিংয়ের অভাবে সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা।

ম্যাচে সবচেয়ে উজ্জ্বল ছিলেন অভিষিক্ত শমিত সোম। প্রথমার্ধেই পাঁচটি নিখুঁত পাস বাড়িয়েছিলেন, যেগুলোর প্রতিটিই হতে পারতো গোল। কিন্তু রাকিব হোসেন ও ফাহমিদুল ইসলাম সে সুযোগগুলো কাজে লাগাতে পারেননি।

প্রথমার্ধে দারুণ আক্রমণাত্মক খেললেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। ১৬ মিনিটে শাকিল আহাদ তপুর ক্রসে বল পেয়ে গোল করতে ব্যর্থ হন রাকিব। ৩০ মিনিটে গোলরক্ষক মিতুল মারমার দুর্দান্ত সেভে নিশ্চিত গোল হজম থেকে বাঁচে দল।

শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত লড়াই চালিয়ে যায় হামজারা। কিন্তু ফলাফল বদলাতে পারেননি। ম্যাচ শেষে মুখে হতাশা নিয়ে মাঠ ছাড়েন খেলোয়াড়রা, আর গ্যালারির উচ্ছ্বাস মিলিয়ে যায় বিষাদের সুরে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে বাংলাদেশের হার

আপডেট সময় : ০৫:৪৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫