ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় হামজা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ১৮৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের জাতীয় দলের হয়ে অভিষেক হয়ে গেছে ভারতের শিলংয়ে, এবার অপেক্ষা দেশের মাঠে প্রথমবার লাল-সবুজের জার্সি গায়ে চাপানোর। সেই লক্ষ্যে ঢাকায় এসে পৌঁছেছেন ইংল্যান্ডপ্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরী।

সোমবার (২ জুন) সকাল সাড়ে ১০টায় তার ঢাকায় অবতরণের কথা থাকলেও, প্রায় ২৫ মিনিট ফ্লাইট বিলম্বে সকাল ১০টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই ডিফেন্সিভ মিডফিল্ডার। বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে উঠেছেন তিনি।

গত মার্চে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র হওয়া ম্যাচ দিয়ে এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হয় হামজার। তবে সেটি ছিল দেশের বাইরে। এবার বাংলাদেশের মাটিতে তার খেলার সম্ভাবনা নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা।

বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা জানিয়েছেন, আগামী ৫ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে হামজাকে খেলানোর চিন্তা থাকলেও, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে তার খেলার ব্যাপারে আশাবাদী কোচ।

বাছাইয়ের ‘সি’ গ্রুপে এখন চার দলেরই পয়েন্ট ১ করে। তাই সিঙ্গাপুরের বিপক্ষে জয় পেলে বাংলাদেশ টেবিলের শীর্ষে উঠে যাওয়ার সুযোগ পাবে। ইতোমধ্যে তিন দিনের অনুশীলন করেছে জামাল-ফাহামিদুলরা, এবার সেই দলে যুক্ত হলেন হামজাও।

ইতোমধ্যে ক্যাম্পে যোগ দিয়েছেন সেরি ডি’তে খেলা ফরোয়ার্ড ফাহামিদুল ইসলাম। আরেক প্রবাসী ফুটবলার সামিত সোমের ঢাকায় ফেরার কথা রয়েছে ৫ জুন। নতুন এই প্রজন্মের প্রবাসী ফুটবলারদের নিয়ে দেশের ফুটবলে যেন নতুন আশার আলো দেখছেন ভক্ত-সমর্থকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় হামজা

আপডেট সময় : ০৬:০৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫