ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকটি হতে পারে ‘টার্নিং পয়েন্ট’: ফখরুল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:৫৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫ ২০৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন বৈঠককে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ‘মূল ইভেন্ট’ হিসেবে উল্লেখ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এ বৈঠকের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (১০ জুন) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “এই বৈঠকের মধ্য দিয়ে রাজনীতিতে নতুন মাত্রা যোগ হতে পারে। অনেক অমীমাংসিত ইস্যুর সমাধানের পথ খুলে যেতে পারে। এখন দেখার বিষয়, আমাদের নেতারা কীভাবে বিষয়টিকে এগিয়ে নিয়ে যান।”

তিনি জানান, দলের পক্ষ থেকে তারেক রহমানকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে আলোচনায় সিদ্ধান্ত গ্রহণের জন্য। পাশাপাশি তিনি বৈঠকের সফলতা কামনা করেন।

যদিও আলোচনার নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই, তবুও আগামী জাতীয় নির্বাচনের সময়সূচি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেটি আলোচনার মাধ্যমে দূর হওয়ার সম্ভাবনার কথা জানান বিএনপি মহাসচিব।

তিনি আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার একটি বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে। যদিও তারা রাজনৈতিকভাবে ততটা অভিজ্ঞ নন, তবে ব্যক্তি পর্যায়ে প্রত্যেকেই নিজেদের ক্ষেত্রে দক্ষতা ও অভিজ্ঞতা রাখেন।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকটি হতে পারে ‘টার্নিং পয়েন্ট’: ফখরুল

আপডেট সময় : ০৫:৫৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫