ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

‎শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে একমত বিএনপি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৫৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ১৬৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জানিয়েছে, দেশের সর্বস্তরের শিক্ষকদের ন্যায্য দাবি ও আন্দোলনের সঙ্গে তারা নীতিগতভাবে একমত। দলটি বলেছে, শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন ও শিক্ষকদের আর্থ-সামাজিক নিরাপত্তা ছাড়া জাতির কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

‎শনিবার (১৮ অক্টোবর) দলের কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শিক্ষকদের ন্যায্য দাবির সাথে নীতিগতভাবে একমত।’

‎বিবৃতিতে তিনি বলেন, ‘আমাদের অগ্রাধিকার হলো শিক্ষকদের যুক্তিসঙ্গত আর্থিক সুবিধার নিশ্চয়তাসহ চাকরির নিরাপত্তা, সর্বোচ্চ সামাজিক মর্যাদা এবং তাঁদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করা।’

‎তিনি আরও বলেন, ‘রাষ্ট্র ও রাজনীতির সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে যত উদ্যোগই নেওয়া হোক না কেন, শিক্ষা ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থ-সামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত না করা গেলে কখনোই কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না।’

‎বিএনপি মহাসচিব জানান, ‘জনগণের ভোটে বিএনপি পুনরায় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে জাতীয়করণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।

‎তবে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষকদের যুক্তিসঙ্গত আন্দোলনকে পুঁজি করে পতিত স্বৈরাচারের সহযোগীরা যদি পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায়, তবে আসন্ন নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে বিএনপি কাউকে ছাড় দেবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‎শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে একমত বিএনপি: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৩:৫৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫