ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও কক্সবাজারের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযানে ২৪,৮০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২

শান্তিপূর্ণভাবে পিরোজপুরের ৩টি আসনেই ভোট গ্রহণ শেষ হলো 

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর
  • আপডেট সময় : ১০:৪০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের ৩টি আসনের ৪১৮ টি কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বৃহস্পতিবার সকাল ৭.৩০ টা থেকে বিকাল ৪.৩০ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোট কেন্দ্রের নিরাপত্তায় তিনটি আসনের কেন্দ্রগুলোতে ৮ সহস্রাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য নিয়োজিত রয়েছে। সকাল থেকে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশী লক্ষ্য করা গেছে, এদের মধ্যে প্রায় শতবর্ষী নারী-পুরুষসহ অসুস্থ রোগীদের কেও ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করতে দেখা গিয়েছে। 

এ পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোটারদেরকে নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ী ফিরতে দেখা গেছে। পিরোজপুরের ৩ টি আসনে প্রধান দুটি দল বিএনপি জামায়াতসহ স্বতন্ত্র ও অন্যান্য দলের ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ১০ লাখ ৪২ হাজার ৮২৭ জন ভোটার ৩টি আসনে ৩ জন সংসদ সদস্য নির্বাচিত করতে ভোট প্রদান করেন। 

একাধিক ভোটার বলেন, দীর্ঘ ১৭ বছর পর স্বাধীন ভাবে ভোট দিতে পেরে আমরা আনন্দিত। পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছি এবং গণভোটে হ্যা ভোট দিয়েছি। তারা পছন্দের প্রার্থীকে বিজয়ের প্রত্যাশা করেন এবং শান্তিপূর্ণ ভোটের পরিবেশ তৈরি করে দেয়ায় সরকারকে ধন্যবাদ জানান। এছাড়াও কোন ধরনের ষড়যন্ত্র হলে তরুণরা আবারও জুলাই আন্দোলনের হুশিয়ারী দেন। 

পিরোজপুরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বন্যা খাতুন বলেন, আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করছি। আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলে সমন্বয় করে সুষ্ঠু পরিবেশে ভোট দেয়ার জন্য কাজ করছি। এখন পর্যন্ত নির্বাচনকে বানচাল করার জন্য কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শান্তিপূর্ণভাবে পিরোজপুরের ৩টি আসনেই ভোট গ্রহণ শেষ হলো 

আপডেট সময় : ১০:৪০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬