ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

ডিসেম্বরে নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে চলে যান- খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:১৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দীর্ঘ ১৬ বছর ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। তাই সম্মানের সঙ্গে বিদায় নিতে হলে ডিসেম্বরে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত।

রোববার (১ জুন) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

খন্দকার মোশাররফ বলেন, “ঐক্যমতের ভিত্তিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা দ্বিতীয় দফায় আলোচনার উদ্যোগ নিচ্ছেন। বিএনপি এ আলোচনায় অংশ নেবে। তবে শুধু অংশগ্রহণ করলেই হবে না—ন্যূনতম কিছু সংস্কার আছে, যেগুলোতে সব রাজনৈতিক দল একমত। সেগুলো বাস্তবায়ন করেই নির্বাচনমুখী হতে হবে।”

তিনি আরও বলেন, “বিদেশিদের ভুল পথে পরিচালিত করে কিংবা জাতিকে বিভক্ত করে কোনো লাভ হবে না। যেসব উপদেষ্টা বিতর্কিত ও পক্ষপাতদুষ্ট, তাদের বাদ দিয়ে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দিকেই এগোতে হবে।”

বিএনপি নেতা সবাইকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং বলেন, “এই মুহূর্তে সংকট সমাধানের একমাত্র পথ হলো নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডিসেম্বরে নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে চলে যান- খন্দকার মোশাররফ

আপডেট সময় : ০৬:১৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫