ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

বিএনপিকে ধ্বংস করতে অনেক ষড়যন্ত্র হচ্ছে- ডা. জাহিদ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৬:১০:১৮ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ১৪৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে, তবে প্রতিহিংসার পথে না যাওয়ার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রোববার (১ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সম্মিলিত পেশাজীবী পরিষদ এই সভার আয়োজন করে।

ডা. জাহিদ বলেন, “বিএনপিকে ধ্বংস করতে বহু ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে। কিন্তু বিএনপি কখনো প্রতিহিংসার পথে যায়নি। এই দল থেকে শেখার আছে—দমন-পীড়ন নয়, সংলাপ ও গণতন্ত্রের মাধ্যমেই সমাধান সম্ভব।”

তিনি দাবি করেন, বিএনপিকে ঘিরে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলমান রয়েছে এবং বিচার প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করা হচ্ছে। এ সময় তিনি বলেন, “দেশে রাজনৈতিক সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য গড়ে ওঠেনি। ডিসেম্বরে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে জাতি আশাহত হবে, আর তার দায় সরকারকেই নিতে হবে।”

ডা. জাহিদ হোসেন আরও বলেন, “আমরা চাই আলোচনার মাধ্যমে সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক। প্রতিহিংসার পথ পরিহার করে সরকারকেও সেই পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপিকে ধ্বংস করতে অনেক ষড়যন্ত্র হচ্ছে- ডা. জাহিদ

আপডেট সময় : ০৬:১০:১৮ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫