ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

জনগণকে হতাশ করেছেন ড. ইউনুস- মেজর হাফিজ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:৩৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন বিষয়ে ‘অসত্য’ ও ‘বিভ্রান্তিকর’ বক্তব্য দিয়ে জনগণকে হতাশ করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

রোববার (১ জুন) জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মেজর হাফিজ বলেন, “যেসব উপদেষ্টার এই দেশের প্রতি বাস্তব কোনও অবদান নেই, আজ তারাই বড় বড় কথা বলছেন। অথচ যাঁরা অতীতে দেশ ও জাতির জন্য ত্যাগ স্বীকার করেছেন, তারাই এখন আলোচনার বাইরে।”

তিনি মনে করেন, গণতন্ত্র ব্যাহত না করতে অন্তর্বর্তী সরকারের উচিত সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা। “এ সরকার নির্বাচনের প্রস্তুতির জন্য এসেছে, নীতি-নির্ধারণের জন্য নয়”—এ কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “সংস্কার ও বিচার একটি ধারাবাহিক প্রক্রিয়া, যা নির্বাচিত সরকারের অধীনে হওয়াই যুক্তিসঙ্গত।”

নির্বাচন দীর্ঘসূত্রতায় না ফেলার আহ্বান জানিয়ে মেজর হাফিজ বলেন, “একটা নির্বাচনের জন্য পাঁচ বছর অপেক্ষা করা যায় না।” এছাড়া, শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, “বর্তমান উপদেষ্টা পরিষদ ছাত্রদের ভুল পথে পরিচালিত করছে।”

সভায় অন্যান্য বক্তারাও সরকারের ভূমিকা, স্বচ্ছ নির্বাচন এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনগণকে হতাশ করেছেন ড. ইউনুস- মেজর হাফিজ

আপডেট সময় : ০৫:৩৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫