ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী আজ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৪:৫৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ শুক্রবার (৩০ মে) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তিনি নিহত হন। বিএনপি প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হিসেবে ইতিহাসে অমর হয়ে আছেন জিয়াউর রহমান।

মুক্তিযুদ্ধের সময় তিনি ১১ নম্বর সেক্টরের কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। স্বাধীনতার ঘোষক হিসেবে তার ঘোষণা দেশের মানুষের মাঝে গভীর প্রভাব ফেলে। পরবর্তীতে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি কৃষি, শিল্প ও অর্থনৈতিক খাতে যুগান্তকারী পরিবর্তন আনেন।

শহীদ প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহ ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এ কর্মসূচি ২৬ মে থেকে শুরু হয়ে ২ জুন পর্যন্ত চলবে। কর্মসূচির মধ্যে রয়েছে—আলোচনা সভা, কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং দরিদ্রদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ।

শুক্রবার সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ১০টায় শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি নেতারা। একইদিন দুপুরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে দরিদ্রদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়.

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী আজ

আপডেট সময় : ০৪:৫৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫