ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

বামপন্থিদের উত্তপ্ত স্লোগানে শিবিরের উদ্বেগ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৩৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বামপন্থিদের উত্তপ্ত স্লোগান ও অস্থিতিশীলতা সৃষ্টির অপতৎপরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। বৃহস্পতিবার (২৯ মে) এক বিবৃতিতে সংগঠনটি এই উদ্বেগ জানায়।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি মানবতাবিরোধী অপরাধের মামলায় ছাত্রশিবিরের সাবেক সভাপতি এটিএম আজহারের বেকসুর খালাস পাওয়ার পর, বামপন্থি ছাত্রসংগঠনগুলো ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেছে। গণতান্ত্রিক সমাজে মতপ্রকাশ ও প্রতিবাদ করার অধিকার সবার রয়েছে—এই নীতিতে ছাত্রশিবির শ্রদ্ধাশীল বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

তবে, বিবৃতিতে অভিযোগ করা হয়, বামপন্থিদের বিক্ষোভে পুরোনো ফ্যাসিবাদী স্লোগান নতুন করে ফিরে এসেছে। শিবির নেতারা বলেন, “স্বৈরাচারী সরকারের আমলে যেসব স্লোগানের মাধ্যমে শিবির কর্মীদের হত্যার বৈধতা দেওয়ার চেষ্টা হয়েছিল, আজ আবার সেগুলোই শুনতে হচ্ছে। বুধবার রাতের বিক্ষোভে ‘বাঁশের লাঠি মিছিল হবে, শিবির তোমার মৃত্যু হবে’—এই ধরনের স্লোগান শিক্ষাঙ্গনে সহাবস্থানের পরিবেশকে হুমকির মুখে ফেলেছে।

ঢাবি শাখা সভাপতি এসএম ফরহাদ ও সেক্রেটারি মহিউদ্দীন খান বিবৃতিতে আরও বলেন, “বামপন্থিদের সন্ত্রাসী স্লোগানের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা নিজেরাই প্রতিবাদ জানিয়েছে। হলপাড়ায় বামপন্থিদের মশাল মিছিলে শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ বলে দুয়োধ্বনি দিয়েছে—এটি প্রমাণ করে যে ক্যাম্পাসে সন্ত্রাস ও সহিংসতার রাজনীতির জায়গা নেই।”

নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের ‘শিবির’ ট্যাগ দিয়ে ‘হত্যাযোগ্য’ বানানোর ফ্যাসিবাদী ধারা শিক্ষার্থীরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।

বিবৃতিতে আরও দাবি করা হয়, বামপন্থিদের চলমান বিক্ষোভের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরি করে আসন্ন ডাকসু নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে। দুঃখজনকভাবে, এই কর্মসূচিতে ছাত্রদলের ঢাবি শাখার কিছু নেতাকর্মীকেও অংশ নিতে দেখা গেছে, যারা উসকানিমূলক বক্তব্য দিয়েছেন বলে দাবি করে শিবির।

নেতারা বলেন, “শিক্ষার্থীদের সমর্থন না থাকায় এই সংগঠনগুলো ডাকসু নির্বাচন নিয়ে সবসময় অনীহা প্রকাশ করে এসেছে। আমরা মনে করি, চলমান উত্তেজনা আসন্ন ডাকসু নির্বাচন বানচালের অপচেষ্টা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বাচনী উদ্যোগ নস্যাৎ করতেই এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যা শিক্ষার্থীরা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বামপন্থিদের উত্তপ্ত স্লোগানে শিবিরের উদ্বেগ প্রকাশ

আপডেট সময় : ০২:৩৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫